সফলতাই জীবন। ব্যর্থতাকে কেউ মেনে নিতে চান না, তবুও মানুষের জীবনে বার বার ব্যর্থতা নেমে আসে। আর এ ব্যর্থতার জন্য ব্যক্তিই দায়ী। কেননা, পৃথিবীতে কারণ ব্যতীত কোনো কিছুই সংঘটিত হয় না। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ঘটনার পেছনেও নানা কারণ রয়েছে। ঘরে বসে আছেন আলোর প্রয়োজন; কিন্তু মুখে মুখে বললেই কি আলো পাওয়া যাবে? অথবা মনে মনে আলোর প্রয়োজন অনুভব করছেন তাতেও আলো পাবেন না। আলো পেতে হলে ইলেকট্রিক বোর্ডের কাছে যেতে হবে, তারপর যদি সুইচ অন করেন তবেই বাতি জ্বলে উঠবে। এবার আপনি আলো পেয়ে গেলেন। অনুরূপ যেভাবে আলো পেয়ে গেলেন সেভাবেই সফলতাকে আলিঙ্গন করতে হবে তবেই আপনার জীবনে সফলতা আসবে।