বিজয়ী হওয়ার মনোভাব না থাকলে কেউ জীবনে সফল হতে পারে না। পৃথিবীর সব বড় বড় সাফল্যের পেছনে রয়েছে অসংখ্য ব্যর্থতার কাহিনি । ব্যর্থতা সাফল্যের শিখরে পৌঁছবার পথ । সিনিয়র টম ওয়াটসনের কথায়, 'যদি সফল হতে চাও তবে ব্যর্থতার হার দ্বিগুণ করে দাও।' একজন বিজয়ী মানুষের অনেকগুলো গুণাবলি থাকে। যেসব গুণাবলি তাকে পর্যায়ক্রমিকভাবে সাফল্যের শীর্ষে পৌঁছে দেয়। সঠিক বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দেয়। আত্মবিশ্বাস এমনই অসীম প্রেরণা যা আপনার ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে । দৃঢ় বিশ্বাস কাজ করার উপায় খুঁজে বের করে । কাজের মধ্যে দিয়ে নিজের প্রতি আস্থা বৃদ্ধি পায় । এই আস্থার দৃঢ়তাই আপনাকে বিজয়ীর মুকুট পরিয়েদেয়। বিজয়ের প্রেরণাই মানব জীবনের চালিকাশক্তি । আপনি নিজেকে যেমন ভাববেন তেমন হয়ে উঠবেন । সত্যিকার অর্থে এ বই আপনার ভেতরের সমস্ত হতাশা, ব্যর্থতা ও অলসপ্রবৃত্তিকে হটিয়ে বিজয়ীর গৌরব লাভে সহায়ক হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস । - মোস্তাক আহমাদ