জীবনটাই প্রতিযোগিতা। আমরা প্রতিনিয়তই পরস্পর পরস্পরের সাথে প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছি। আমাদের সাফল্যের পথ সুগম নয়। দীর্ঘ পথ পাড়ি দেয়ার ক্লান্তি ভুলে পথিক যখন সুনির্দিষ্ট লক্ষ্যে পৌছার উচ্চাকাঙ্ক্ষা পূরণে দৃঢ়প্রতিজ্ঞ হবে তখন সে অনায়াসেই লক্ষ্যে পৌছতে সক্ষম হবে। দৃঢ় মনোবলই পথিকের লক্ষ্যে পৌছার পাথেয়। এমন অনেকেই ব্যর্থতার ভয় করেন, দুশ্চিন্তায় ভোগেন, হতাশা এসে তাদেরকে গ্রাস করে এসবের কারণ হল, আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবলের অভাব। আরেকটি কারণ হল, নিজেদেরকে সাফল্য লাভের উপযুক্ত বলে বিবেচনা না করা। এর ফলে যখন সাফল্য প্রায় হাতের নাগালে এসে পড়ে তখন লোকে নিজেকে অযোগ্য বা অপরাধী ভাবতে আরম্ভ করে এবং চেষ্টা করে কীভাবে সমস্ত কিছু নষ্ট করে দেয়া যায়। আমাদের এ নেতিবাচক মনোভাব থেকেই আমরা ক্ষতিগ্রস্ত হই ।