প্রতিপত্তি, ব্যক্তিত্ব ও সমৃদ্ধির জন্য বিশেষ গুণাবলির প্রয়ােজন। যে ঘােড়া গাড়ি টানে, সে লাথি মারতে পারে না। আবার যে ঘােড়া লাথি মারে সে গাড়ি টানতে পারে না। গাড়ি টানাটা দরকার, লাথি মারা নয়। প্রকৃতি পাখিদের খাবার সৃষ্টি করেছে। কিন্তু এগুলি তাদের বাসায় পৌছে দেয়নি। খাবার। সংগ্রহের জন্য পাখিদের কঠোর পরিশ্রম করতে হয়। কোন কিছুই সহজে আসে না। কঠোর শ্রম ও অধ্যবসায় দিয়ে অর্জন করতে হয়। আমরা যদি সফল মানুষদের দিকে তাকাই তবে সবার আগে চোখে পড়ে ব্যক্তিত্ব ও প্রতিপত্তি লাভের বিশেষ কিছু গুণ। আপনার অদম্য ইচ্ছাশক্তির ওপর নির্ভর করছে সাফল্যের সম্ভাবনা। চেষ্টা ও সাধনাই আপনাকে প্রতিপত্তি ও ব্যক্তিত্বের শ্রেষ্ঠ সম্মান এনে দিতে সক্ষম। প্রতিপত্তি ও ব্যক্তিত্ব আমাদের জীবনের সবচাইতে উজ্জ্বলতম দিক। প্রতিপত্তি অর্জনের জন্য আমাদের অনেকগুলো গুণাবলির প্রয়োজন হয়।
জীবনের সর্বক্ষেত্রে প্রতিপত্তি, ব্যক্তিত্ব ও সমৃদ্ধি অর্জনের জন্য বিশেষ বিশেষ গুণের সমাহার প্রয়োজন। জীবনে সাফল্য লাভ করতে হলে অধ্যবসায়ের মাধ্যমে সামনে অগ্রসর হতে হবে। আর অধ্যবসায়ের জন্য প্রায়োজন প্রচুর সময় এবং কাজ করবার ক্ষমতা। রাতারাতি কেউ সাফল্য পেতে পারে না। অনেকদিন ধরে একাগ্র হয়ে পরিশ্রম করলে তবেই সাফল্য লাভ সম্ভব হয়। নিজের লক্ষ্যপথে স্থির থাকতে গেলে অফুরন্ত উদ্যম থাকা একান্ত প্রয়োজন ।