| বইয়ের নাম | শকুন্তলা (হার্ডকভার) : সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত) |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত) |
| প্রকাশনা | মাটিগন্ধা |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| সংস্করণ | undefined |
| ভাষা | Bangla |
সংস্কৃত সাহিত্যের চিরকালীন কাব্য, নাটক ও পুরাণগুলি মাঝে মাঝে পাঠ করা আমার শখ। আমার ভালো লাগা আরও অনেকের সঙ্গে মিলিয়ে মিশিয়ে নেবার জন্য আমি আধুনিক বাংলা গদ্যে এই শকুন্তলা বৃত্তান্ত রচনা করেছি। গদ্য কাহিনী হিসেবে বাংলায় সর্বপ্রথম শুকুন্তলার অনুবাদ করেন প্রাতঃস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের সে এক স্বর্ণস্তম্ভ। দুঃখের বিষয়, বিদ্যাসাগর মশাই কালিদাসের মূল রচনা সম্পূর্ণ রক্ষা করেননি, কিছু কিছু বাদ দিয়েছিলেন। ঐতিহাসিক নিখিলনাথ রায়ও শকুন্তলার গদ্য কাহিনী প্রকাশ করেছিলেন, সেটিও সারাংশ । আমি কালিদাসের সম্পূর্ণ মূল রচনা অক্ষুন্ন রাখলেও আক্ষরিক অনুবাদ করিনি, কিছু অতিরিক্ত আছে। নাটকটির উপন্যাস-রূপ দেবার জন্য কিছু সংযোজন প্রয়োজনীয় মনে হয়েছে। তাছাড়া, আমি ক্ষুদ্র কবি হলেও এই উপমা-সম্রাটের রচনার মধ্যেও দু'একটি নিজস্ব উপমা-উৎপ্রেক্ষা যোগ করার লোভ সংবরণ করতে পারিনি। আশা করি, সমুদ্রে নুনের পুতুলের মতন তা মিশে গেছে। মূল সংস্কৃত থেকে অনুবাদ করার মতন সংস্কৃত জ্ঞান আমার নেই। কালিদাসের শকুন্তলা নাটকের আক্ষরিক অনুবাদ বাংলায় অনেকগুলি আছে, আমি তার সবগুলি পড়ে নিয়ে নিজের সাধ্যমতন ভাষায় লিখেছি। সেইসব অনুবাদক পণ্ডিতমণ্ডলীর কাছে আমার কৃতজ্ঞতার ঋণ স্বীকার করি।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।