| বইয়ের নাম | পৌরাণিক তিনটি উপন্যাস (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত) |
| প্রকাশনা | মাটিগন্ধা |
| পৃষ্ঠা সংখ্যা | 320 |
| সংস্করণ | 2015 |
| ভাষা | Bangla |
বাংলা সাহিত্যের অবিসংবাদিত কৰি কথাশিল্পী সুনীল গঙ্গোপাধ্যায় যেমন বাঙালির শেকড় সন্ধান করেছেন, আবেগি বাঙালির আবেগকে সহজ ভাষায় আমাদের সামনে তুলে ধরেছেন যথাযথ নন্দন-সৌকর্যে, তেমনই শেকড়-সন্ধানের পরিভ্রমণ করেছেন ভারতীয় পুরাণের অমৃতপুরে। একদিকে দিদিমার কাছে শোনা শিশু সুনীলের সেই মোহমুগ্ধকর ঐন্দ্রজালিক কল্পলোক, অন্যদিকে বেদব্যাস, বড়চ-ীদাস, জ্ঞানদাস, কালিদাসের অনবদ্য সৃষ্টিজগতের সাহিত্যভিত্তিক তথ্য-উপাত্তসমৃদ্ধ মূল কাহিনি এসব নিয়েই তাঁর 'পৌরাণিক তিনটি উপন্যাস'। 'শকুজ্জ্বলা' উপন্যাসে ঋষি বিশ্বামিত্র এবং স্বর্গনটী মেনকার মেয়ে “শকুৰ্ম্মলা' আর 'রাজা দুষ্মত্ত্বের' অমর প্রেম কাহিনি বিধৃত। 'রাধাকৃষ্ণ' উপন্যাসে দেবকী ও বাসুদেব পুত্র 'শ্রীকৃষ্ণ' আর কৃষ্ণপ্রেমে সমর্পিতা আয়ান ঘোষের স্ত্রী 'রাধা'র কাহিনি গ্রথিত। ‘আমাদের মহাভারত' উপন্যাসে তিনি মহাভারতের মত বিশাল মহাকাব্যকে তার মূলভাবসহ আত্মস্থ করতে চেয়েছেন নিজের ভাষায়।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।