banner image
18% ছাড়
img

ভাষা আন্দোলনের আঞ্চলিক ইতিহাস: ড. আবু মোঃ দেলোয়ার হোসেন hardcover

লেখক: ড. আবু মোঃ দেলোয়ার হোসেন

৳675.00 ৳ 554.00 ইনস্ট্যান্ট ৳ 121.00 সেভ করুন (18% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Literature & Fiction

প্রকাশনী: Sarobritto Prokashon

সংস্করণ: 2023


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম ভাষা আন্দোলনের আঞ্চলিক ইতিহাস: ড. আবু মোঃ দেলোয়ার হোসেন
ক্যাটাগরি Literature & Fiction
লেখক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন
প্রকাশনা Sarobritto Prokashon
সংস্করণ 2023
ভাষা Bangla
ভূমিকা
১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির কয়েক মাসের মধ্যেই বাংলা ভাষাকে কেন্দ্র করে পাকিস্তানের পূর্বাঞ্চলে সংকট ঘনীভূত হতে শুরু করে। যদিও এটি ঐতিহাসিক সত্য যে, এ অঞ্চলের মানুষের বড়ো অংশ পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রণী ছিল। কিন্তু পশ্চিমা শাসকদের বাংলা ভাষা সম্পর্কে একপেশে মনোভাবের ফলে বাঙালিরা তাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য প্রত্যক্ষ সংগ্রামে নামতে বাধ্য হয়। ১৯৪৮ সালের গোড়ার দিকে ঢাকায় ভাষা আন্দোলনের সূচনা হলেও এ আন্দোলন মার্চের মধ্যেই ঢাকার বাইরে ছড়িয়ে পড়ে। তবে ১৯৪৮ সালে ভাষা আন্দোলন মূলত শিক্ষিত ও বুদ্ধিজীবী সম্প্রদায়ের একটি অংশের মধ্যে সীমাবদ্ধ ছিল। এ পর্যায়ে বাঙালির দাবি ছিল প্রধানত বাংলা ভাষাকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করা। কিন্তু ১৯৫২ সালে আবার ভাষার জন্য বাঙালি ফুঁসে উঠল, মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য রাজপথে রক্ত দিতেও কুণ্ঠিত হলো না । এ পর্যায়ে ভাষা আন্দোলন শুধু শিক্ষিত শ্রেণি নয়, বরং সমগ্র বাঙালি জাতির মধ্যে প্রভাব ফেলে। শুধু ভাষার বৈষম্য নয়, আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাঙালির প্রতি যে শোষণ ও বৈষম্য তা এ পর্যায়ে স্পষ্ট হয়ে ওঠে। পরবর্তীকালে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালি জাতি যত আন্দোলন করেছে ভাষা আন্দোলন থেকে তার প্রেরণা এসেছে। বাহান্ন-পরবর্তীকালে যাঁরা জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন, তাঁদের বড়ো অংশই ভাষাসৈনিক ছিলেন। এ কারণে ভাষা আন্দোলনকে বাঙালি জাতীয়তাবাদের প্রথম সুসংহত স্ফুরণ বলা যায় ।...

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।