| বইয়ের নাম | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল (১৯৭১-১৯৭৫) - প্রথম খন্ড |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | ড. আবু মোঃ দেলোয়ার হোসেন |
| প্রকাশনা | কথাপ্রকাশ |
| পৃষ্ঠা সংখ্যা | 494 |
| সংস্করণ | 2024 |
| ভাষা | Bangla |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল (১৯৭১-১৯৭৫) - প্রথম খন্ড (হার্ডকভার) ড. আবু মোঃ দেলোয়ার হোসেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল অত্যন্ত তাৎপর্য ও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ রাষ্ট্রের আজকের যেসব অর্জন এর প্রাথমিক ভিত্তি ছিল বঙ্গবন্ধুর শাসনামল । বঙ্গবন্ধুর শাসনামলে যেসব উদ্ভাবন ও অর্জন তা তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের দর্শন ও ভাবনার ফসল ।
যে উদার অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন ১৯৪৮ সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালে জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা পর্যন্ত তিনি দেখেছেন তা বাংলাদেশের স্বাধীনতার পর বাস্তবায়নের চেষ্টা করেন। বঙ্গবন্ধুর শাসনামল নিয়ে গবেষণা অপ্রতুল বিধায় এ গ্রন্থের অবতারণা ।
গ্রন্থটি দুই খণ্ডে বিভক্ত। শুরুতে বছর, তারিখ অনুযায়ী বঙ্গবন্ধুর শাসনামলের অভ্যন্তরীণ ঘটনাপঞ্জি এবং দ্বিতীয় পর্বে আন্তর্জাতিক ঘটনাপঞ্জির তথ্য সন্নিবেশ করা হয়েছে। অভ্যন্তরীণ ঘটনাবলির মধ্যে স্বাধীন বাংলাদেশের নতুন যাত্রা, সংবিধান প্রণয়ন, যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, প্রশাসনিক, শিক্ষা ও অর্থনৈতিক সংস্কার, সাহিত্য ও সংস্কৃতি আলোচিত হয়েছে।
আন্তর্জাতিক ঘটনাপঞ্জিতে স্থান পেয়েছে নব্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের স্বীকৃতি, ভারতীয় সৈন্য প্রত্যাহার, বাঙালি শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তন, জাতিসংঘ ও অন্যান্য সংস্থায় বাংলাদেশ, বিশ্বের পরাশক্তি, পশ্চিমা বিশ্ব, পূর্ব ইউরোপ, দূরপ্রাচ্য, মুসলিম বিশ্ব, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভৃতি। বঙ্গবন্ধুর শাসনামল সম্পর্কে বিস্তারিত তথ্য-উপাত্তের পরিবর্তে গবেষণার উপাদান তুলে ধরা গ্রন্থের মূল লক্ষ্য। দেশের প্রশাসক, রাজনীতিবিদ, নীতিনির্ধারক, শিক্ষার্থী ও গবেষকদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের (১৯৭১-১৯৭৫) ইতিহাস সম্পর্কিত ঘটনাবলির পূর্ণাঙ্গ তথ্য-উপকরণ জানতে গ্রন্থটি সহায়ক হবে।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।