| বইয়ের নাম | বাংলাদেশের ইতিহাস (১৯০৫-১৯৭১) |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | ড. আবু মোঃ দেলোয়ার হোসেন |
| প্রকাশনা | বিশ্ববিদ্যালয় প্রকাশনী |
| পৃষ্ঠা সংখ্যা | 462 |
| সংস্করণ | 2018 |
| ভাষা | Bangla |
বাংলাদেশের ইতিহাসে ১৯০৫-১৯৭১ সাল অত্যন্ত ঘটনাবহুল এবং গুরুত্বপূর্ণ। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের মাধ্যমে তৎকালীন পূর্ব বাংলার (বর্তমান বাংলাদেশ) জনগণের আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নতুন জাগরণের সৃষ্টি হয়। নতুন গড়ে ওঠা মধ্যবিত্ত শ্রেণি নেতৃত্বে আসে এবং বাংলাদেশের ইতিহাসে নতুন যাত্রা শুরু হয়। এ নেতৃত্বেই পরবর্তীকালে আরো বিকশিত হয়ে ব্রিটিশ, পাকিস্তানী শাসন বিরোধী বিভিন্ন আন্দোলনে ভূমিকা রাখে। তাঁদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন পেশা, গোষ্ঠী ও সম্প্রদায়ের বাঙালি। এসব আন্দোলনের ধারাবাহিক সফল পরিণতি এবং একাত্তরের ন' মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। "সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বাংলা, রাষ্ট্রবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগে বাংলাদেশের ইতিহাস এক বা একাধিক পত্রে পাঠ্যসূচির অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া নন-মেজর পত্র হিসেবেও অনেক বিভাগে বাংলাদেশের ইতিহাস পড়ানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিষয়ে এম. এ. শেষ পর্বেও বাংলাদেশের অভ্যুদয় শিরোণামে একটি আবশ্যিক পত্র পাঠ্যসূচির অন্তর্ভূক্ত করেছে। এ বিষয়ে বিক্ষিপ্তভাবে বই থাকলেও ১৯০৫-১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের পূর্ণাঙ্গ ও একক কোন বই নেই। এ শূণ্যতা বিবেচনা করে মোট ৩৪টি অধ্যায়ে আমাদের জাতীয় ইতিহাস বাংলাদেশ ইতিহাস: ১৯০৫-১৯৭১ শিরোণামে বইয়ে অন্তর্ভূক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের পাঠ্যসূচির উপর ভিত্তি করে বইটি রচিত হলেও যারা বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপট এবং ধারাবাহিক ইতিহাস জানতে চান তারাও বইটি থেকে যথেষ্ঠ তথ্য- উপকরণ পাবেন বলে আমাদের বিশ্বাস।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।