| বইয়ের নাম | দুই বাংলার ভালোবাসার কবিতা (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | শামসুর রাহমান , সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত) |
| প্রকাশনা | মাটিগন্ধা |
| পৃষ্ঠা সংখ্যা | 208 |
| সংস্করণ | 2017 |
| ভাষা | Bangla |
সিলেটে একটা প্রবাদ আছে, ‘পানি কাটলে দুই ভাগ হয় না। পাশাপাশি দুই দেশে একই বাতাস বয়, এপারের মেঘ ওপারে গিয়ে বর্ষণ করে আসে। দু'দেশেই সুন্দরবন, দু'দেশের আকাশেই এক জাতের পাখি। এসব তো জানা কথা। কিন্তু সীমান্তের এক দিকের মানুষের বিপদে-আপদে কী অন্যদিকের মানুষ ব্যথিত-বিচলিত হবে চিরকাল? মুখের ভাষায় মিল আছে বলেই কি অন্তরের যোগাযোগ কোনোদিন বিচ্ছিন্ন হবে না? প্রকৃতি সম্পর্কে যত নিশ্চিন্ত উক্তি করা যায়, মানুষ সম্পর্কে তা যায় না। রাজনৈতিক কারণে বঙ্গভাষী রাজ্যটি দ্বিখণ্ড হয়েছে। বাঙালীরা এখন দুটি আলাদা রাজ্যের নাগরিক, এটা একটা বাস্তব সত্য। সেই রাজনীতি কখনো দু'দেশের মধ্যে দূরত্ব অনেক বাড়িয়ে দেবে কি না, মাঝখানের প্রাচীর হঠাৎ আরও উঁচু ও দুর্ভেদ্য হবে কিনা, তা কে জানে? আমরা দুরন্ত আশাবাদী হতে পারি, কিন্তু ভবিষ্যদ্রষ্টা নই।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।