| বইয়ের নাম | অক্টোপাস (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | শামসুর রাহমান |
| প্রকাশনা | শব্দশৈলী |
| পৃষ্ঠা সংখ্যা | 104 |
| সংস্করণ | 2024 |
| ভাষা | Bangla |
চেয়ারে হেলান দিয়ে ইশতিয়াক একটু হাসল। এখন সে অবসন্ন। ক্লান্তির কুয়াশা তার ওপর দিয়ে ভেসে যাচ্ছে। এই অবসাদ স্নায়ুকে তেমন বিপর্যস্ত করে না, বরং উপভোগ্য হয়ে ওঠে। এ-জন্যেই কি হাসল ইশতিয়াক? এই অবসাদ উপভোগের কথা ভেবেই কি তার ঠোঁট জেগে উঠেছে হাসির কুঁড়ি । না ইশতিয়াক মৃদু মুদ্ হাসছে সম্পূর্ণ ভিন্ন কারণে। এই মাত্র একটি উপন্যাস শেষ করেছে সে। অনেক দিন ধরে লিখছিল, প্রায় তিন বছরের শ্রমে গড়ে উঠেছে রাশি রাশি অক্ষরের একটি ভুবন। ইশতিয়াকের মনোজ ভুবন। হ্যাঁ, ইশতিয়াক হোসেন একজন লেখক। হেঁজিপেঁজি কেউ নয়। ইতিমধ্যেই তার বেশ ডাক নাম হয়েছে। ভাগ্য তার প্রতি সুপ্রসন্নই, বলা যায়। খুব বেশি রগড়াতে হয়নি তাকে, প্রকাশকদের দোরে ধরনা দিতে দিতে জুতোর সোল ক্ষয় করেনি সে। একটি বিখ্যাত সাপ্তাহিকদের ঈদ সংখ্যায় তার প্রথম উপন্যাস প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই একজন প্রকাশক ইশতিয়াক হোসেনের লেখা সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন, উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের জন্যে রীতিমতো ব্যাকুলতা প্রকাশ করেন । খুব কম লেখকের বেলায় এ রকমটি হয়। এখন সে নামজাদা লেখক । রুচিশীল পাঠকগোষ্ঠী তার লেখা পছন্দ করে। সমালোচকদেরও নেক নজর পড়েছে তার ওপর। কিন্তু ইশতিয়াক হোসেনকে কিছুতেই জনপ্রিয় বলা যাবে না। তিরিশ দিনে তিনটি উপন্যাস লিখে ফেলার তেলেসমাতি ক্ষমতা নিয়ে সে জন্মায়নি ৷
ইশতিয়াক হোসেন চটজলদি কিছু লিখতে পারে না, মানে বলামাত্রই উপন্যাস তৈরি করে ফেলল চার-পাঁচদিনের মধ্যে এমন লেখক সে নয়। সে লেখে খুব আস্তে সুস্থে, ভেবে-চিন্তে। পাঠকের হাতে চুষিকাঠি ধরিয়ে দেবার ইচ্ছে তার নেই। ...
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।