| বইয়ের নাম | জানবার কথা ৮ম খণ্ড (সাহিত্য) (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Kids & Children's |
| লেখক | দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় (সম্পাদক) |
| প্রকাশনা | হাওলাদার প্রকাশনী |
| পৃষ্ঠা সংখ্যা | 86 |
| সংস্করণ | 2017 |
| ভাষা | Bangla |
জ্ঞান সাম্রাজ্যের বহু বিচিত্র অথচ মানুষের মত বেঁচে থাকার জন্য একান্ত অপরিহার্য দিকগুলিকে শিশু কিশোরদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ১৯৫৪ সালে প্রকাশিত হয়েছিল 'জানবার কথা। এর সম্পাদনা করেছিলেন প্রয়াত দার্শনিক অধ্যাপক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। তাঁকে একাজে সাহায্য করেছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের প্রথিতযশা প্রগতিবাদী বুদ্ধিজীবীরা। দশ খণ্ডে প্রকাশিত ‘জানবার কথা সিরিজের এটি অষ্টম খণ্ড । এখানে স্থান পেয়েছে 'সাহিত্য' প্রসঙ্গ । সাহিত্য কাকে বলে এবং ভিত্তিই বা কী এই গ্রন্থে সেটাই আলোচিত হয়েছে । এই আলোচনা করতে গিয়ে হাজির করা হয়েছে সাহিত্যের তাত্ত্বিক দিকটি। কিন্তু বিষয়বস্তু কঠিন হলেও এর ভাষা সহজ ও সরল এবং উপস্থাপনাও খুব আকর্ষণীয়। জ্ঞানের পর্যাপ্ত গভীরতা না থাকলে এত সহজ ভাষায় লেখা যায় না। আজকের দিনে বিজ্ঞান প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি ঘটেছে। টেলিভিশন, সংবাদপত্র, পত্রপত্রিকা, চলচ্চিত্র ইত্যাদি বিশেষ করে শিশু কিশোরদের মনের উপর বিরাট প্রভাব ফেলছে । এই অগ্রগতিকে অস্বীকার করার উপায় নেই । কিন্তু দেখতে হবে শিশু কিশোরদের মন যেন বিক্ষিপ্ত না হয়ে যায়, বরং প্রবাহিত হয় এক সঠিক খাতে । ‘জানবার কথা' পুনঃ প্রকাশের উদ্দেশ্য সেটাই । ‘জানবার কথা’ পড়ে বড়রাও সমৃদ্ধ হবেন এ বিষয়ে সন্দেহ নেই ।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।