| বইয়ের নাম | জানবার কথা ৫ম খণ্ড (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Kids & Children's |
| লেখক | দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় (সম্পাদক) |
| প্রকাশনা | হাওলাদার প্রকাশনী |
| পৃষ্ঠা সংখ্যা | 119 |
| সংস্করণ | 2017 |
| ভাষা | Bangla |
আমরা এখন আধুনিক যুগের মানুষ— একথাটা সবাই বলে । কিন্তু এই আধুনিক যুগ মানুষের কাছে কিভাবে আসে? আসলে আজকের দিনের মানুষ তার প্রত্যেকদিনকার জীবনে এমন কিছু জিনিস ব্যবহার করে যা, ১০০ বছর আগেও ছিল না । সেই সব জিনিসের ব্যবহার মানুষের বেঁচে থাকাকে অনেক সহজ করে দিয়েছে । যেসব জিনিস জীবনকে সহজ করে দিয়েছে তা সবই আধুনিক যন্ত্রের কৌশল । এই আধুনিক যন্ত্রের কৌশল নিয়েই জানবার কথার ৫ম খণ্ড । যে বই তুমি পড়ছ, সে বই কি করে ছাপা হয়, ছাপার কাগজই বা তৈরি কি করে, এই দিয়ে এই বই শুরু । আছে আমাদের আধুনিক জীবনের প্রত্যেকদিনকার ব্যবহারের সব যন্ত্রের কথা । টেলিফোন, রেডিও, টেলিভিশন, রেফ্রিজারেটর, মোটর গাড়ি, ট্রেন-ইঞ্জিন, এ্যারোপ্লেন সব কিছু কিভাবে চলে, এই সব কথাই আছে এই ছোট্ট বইয়ে । আর যন্ত্র চললেই লাগে শক্তি— আছে তাপবিদ্যুৎ থেকে পারমাণবিক শক্তি পর্যন্ত সব কিছুর কথা । প্রতিদিনকার আধুনিক জীবনের যন্ত্রকৌশলের সব কথাই আছে এই বইয়ে ।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।