| বইয়ের নাম | জানবার কথা ৬ষ্ঠ খণ্ড (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Kids & Children's |
| লেখক | দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় (সম্পাদক) |
| প্রকাশনা | হাওলাদার প্রকাশনী |
| পৃষ্ঠা সংখ্যা | 120 |
| সংস্করণ | 2017 |
| ভাষা | Bangla |
জানবার কথা শিখতে তো ছেলেমেয়েরা ইস্কুলে যাচ্ছে । তাহলে আবার জানবার কথা কেন? একটা সাদামাটা জবাব আছে। ইস্কুলের বই ছাড়াও ছেলেমেয়েরা আরো কিছু কিছু বই পড়তে চায় পড়েও। ইস্কুলেও পড়ে, ইস্কুলের বাইরেও পড়ে। আমরা ইস্কুলের আঙিনার বাইরেই ছেলেমেয়েদের নিয়ে আসর জমাতে চেয়েছি। এ-আসরে বোঝা না-বোঝার সঙ্গে পাস-ফেলের সম্পর্ক নেই। ওরা তাই সহজ হয়ে শুনছে, আমরাও সহজ করে বলছি। বিদেশী বুক অফ নলেজ ধরনের বইগুলির মতো জানবার কথা প্রধানতই পাতা উলটে ছবি দেখবার বই নয় । ছবির বই আর পড়বার বই- দুইই। এতো হাজার বছরের চেষ্টায় মানুষ যে জ্ঞান ও অভিজ্ঞতা পেয়েছে তারই সারাংশ সহজ করে বলা হয়েছে জানবার কথায় ৷
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।