| বইয়ের নাম | জানবার কথা ৪র্থ খণ্ড (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Kids & Children's |
| লেখক | দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় (সম্পাদক) |
| প্রকাশনা | হাওলাদার প্রকাশনী |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| সংস্করণ | 2017 |
| ভাষা | Bangla |
‘জানবার কথা’র চতুর্থ খণ্ড প্রকাশিত হলো। এতে আছে যন্ত্রকৌশলের কথা । তবে সব যন্ত্র কৌশলের কথা নেই এতে। আজকের সভ্যতা তো চলেছে যন্ত্রের ওপরেই, কাজেই সব যন্ত্রের কথা লিখতে গেলে সাতখানা সাতখণ্ড রামায়ণেও তা কুলোবে না । আর কোনোদিন সে লেখা শেষও হবে না, কারণ প্রতিদিন পৃথিবীর লক্ষ লক্ষ ল্যাবরেটরী আর ওয়ার্কশপে আবিষ্কৃত হচ্ছে আরো নতুন নতুন যন্ত্রকৌশল । কিন্তু ‘জানবার কথা’র চতুর্থ খণ্ডে সব যন্ত্র কৌশলের কথা নেই, আছে আমাদের প্রতিদিন বেঁচে থাকার জন্য যে যন্ত্র কৌশলগুলো লাগে প্রধানত সেইগুলোর কথা । বেঁচে থাকতে হলে লাগে খাদ্য, বস্ত্র, বাসস্থান । যে খাবার আমরা খাই তার একটা বড় অংশ আসে চাষের ক্ষেত থেকে । এখানে আছে চাষবাসে যে সমস্ত যন্ত্রকৌশল লাগে সেগুলোর কথা । আছে কাপড় বোনার কৌশলগুলো, আছে ইস্পাত কিভাবে তৈরি হয়, কিভাবে আসে প্লাস্টিক— এই সব কথা । আর এইসব যন্ত্রকৌশল বুঝতে যেটুকু বিজ্ঞান প্রয়োজন হয় তার একটা অংশও এখানে বলা আছে । আছে কাগজ তৈরির কথা থেকে শুরু করে আবহাওয়া বুঝবার জন্য যে যন্ত্রগুলো লাগে সেগুলোর বিবরণও ।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।