banner image
14% ছাড়
img

আলোমতি (হার্ডকভার) hardcover

লেখক: মোহাম্মদ অংকন

৳180.00 ৳ 155.00 ইনস্ট্যান্ট ৳ 25.00 সেভ করুন (14% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Literature & Fiction

প্রকাশনী: কবি প্রকাশনী Kobi Prokashani

সংস্করণ: 2020

সাব ক্যাটাগরি: Contemporary novel

পৃষ্ঠা সংখ্যা: 72


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম আলোমতি (হার্ডকভার)
ক্যাটাগরি Literature & Fiction
লেখক মোহাম্মদ অংকন
প্রকাশনা কবি প্রকাশনী Kobi Prokashani
পৃষ্ঠা সংখ্যা 72
সংস্করণ 2020
ভাষা Bangla

ভূমিকা

‘আলোমতি' একটি সামাজিক উপন্যাস। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটকে আশ্রিত করে উপন্যাসটির কাহিনি সাজানো হয়েছে। তুলে ধরা হয়েছে আমাদের সমাজব্যবস্থার অতিপ্রাকৃত কিছু উপাদানের চিত্র। গ্রাম ও শহরের জীবনব্যবস্থার পার্থক্য নিরূপণেরও চেষ্টা করা হয়েছে। উপন্যাসটির নেপথ্যের বর্ণনা সাধারণ আঙ্গিকে তুলে ধরা হলেও চরিত্রগুলোর সংলাপে আনা হয়েছে আঞ্চলিক ভাষা। নিঃসন্দেহে আঞ্চলিক ভাষা যে কোনো সামাজিক উপন্যাসকে প্রাণবন্ত করতে তুলতে পারে। সেইসঙ্গে পাঠকদের মাঝে ভিন্ন স্বাদের সঞ্চারও করতে পারে।

উপন্যাসটির গল্প শুরু হয়েছে গ্রামীণ প্রেক্ষাপট থেকে প্রতিনিয়ত ঘটে চলা কিছু বিচ্ছিন্ন ঘটনা থেকে আমাদের সমাজে কী ধরনের প্রভাব পড়ে, ধর্মের বেড়াজাল ভেদ করে প্রেম- ভালোবাসা ও তার পরিণতি, মানুষ যে প্রতিনিয়ত মানুষের সঙ্গে অভিনয় করে চলেছে, তারও পরিণতি এবং এসব ঘটনার পুনরাবৃত্তি আমাদের সমাজকে কোন পথে পরিচালিত করছে, বিষয়গুলো ঘটনাক্রমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে । উপন্যাসটিতে খুন, আত্মহত্যা, যৌনতার বিষয়গুলো শুধু উপন্যাসকে পূর্ণতা দিতে তুলে ধরে একটি স্বার্থক উপন্যাস বির্নিমাণের চেষ্টা করা হয়েছে ।

‘আলোমতি' উপন্যাসটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আমার পাঠকবৃন্দ এটিকে আমার একটি অনন্য সৃষ্টিকর্ম হিসেবে নেবে। আর তাদের ভালোবাসায় বরাবরের মতো আমি আরও ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা চালাব। সকলের প্রতি শুভেচ্ছা রইল ।

মোহাম্মদ অংকন

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।