| বইয়ের নাম | গুল্টুর চোরধরা অভিযান(হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Kids & Children's |
| লেখক | মোহাম্মদ অংকন |
| প্রকাশনা | Lekhachitro Prokasoni |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | 2025 |
| ভাষা | Bangla |
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গাড়ি চুরি ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ টিমের নিয়মিত অভিযানের প্রেক্ষিতে রাজধানীর উত্তরা থেকে একটি চোর চক্রকে আটক করা হয়। সেই চক্রের নিকট মেলে দামি একটি মোটরসাইকেল। যেটি কি না বেশ কিছুদিন পূর্বে গুল্টু যে বাসায় ভাড়া থাকে, সে বাসা থেকে চুরি হয়েছিল। জিডিমূলে গাড়িটি সনাক্ত করে গুল্টুকে জানায় থানা-পুলিশ।
গুল্টুকে জানানোর কারণ হলো, তার দেওয়া গোয়েন্দা রিপোর্টের প্রেক্ষিতে পুলিশ অভিযানে নামে এবং গুল্টুর বর্ণিত ধারণা মিলে যায়। চোর চক্রের সর্দার অকপটে স্বীকার করে যে বাসার দারোয়ানের গোজসাজসে ভোরে মোটরসাইকেলটি চুরি করে। কিশোর গুল্টুও বাসার দারোয়ানকে সন্দেহের তালিকায় এনে তদন্ত প্রতিবেদন তৈরি করেছিল। মূলত গুল্টুর দেওয়া প্রতিবেদনের প্রেক্ষিতে পুলিশ গাড়িটি উদ্ধার করতে পারে, চোর চক্রকেও সনাক্ত করতে পারে। সেইসাথে গুল্টুর বাসার দারোয়ানকে গ্রেফতার করে আইনের মুখোমুখি আনে।
কিশোর গুল্টু যে বাসায় থাকে, সেখানে প্রায়ই চুরি সংঘটিত হচ্ছিল। একদিন তার মাথায় আসে যে চোর চক্রকে ধরতে হবে। তাই সে কাজে নেমে পড়ে। গুল্টুর নিয়মিত গোয়েন্দাগিরির একটি সফলতা এটি। যে কাজটি থানা-পুলিশ করতে পারতো, হয়তো সময় বেশি লাগতো; কিন্তু গুল্টুর দেওয়ার নানা ক্লু, সন্দেহভাজনের নাম ও ঘটনার সঠিক বিশ্লেষণ পুলিশ-প্রশাসনকে কাজটি মোটামুটি সহজ করে দেয়। সর্বশেষ, এই সফলতায় গুল্টু পুলিশের থেকে অভিনন্দন ও পুরস্কার পায়।
‘গুল্টুর চোরধরা অভিযান’ গুল্টু সিরিজের তৃতীয় উপন্যাস। বরাবরের মতো আমার কিশোর পাঠকদের উপন্যাসটি ভালো লাগবে। সেই ভালোলাগা থেকে এই সিরিজের পরবর্তী উপন্যাস লেখার অনুপ্রেরণা জুটবে বলে আশা করি।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।