banner image
18% ছাড়

কিডন্যাপারের খপ্পরে গুল্টু (হার্ডকভার) hardcover

লেখক: মোহাম্মদ অংকন

৳250.00 ৳ 205.00 ইনস্ট্যান্ট ৳ 45.00 সেভ করুন (18% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Kids & Children's

প্রকাশনী: Lekhachitro Prokasoni

সংস্করণ: 2025

সাব ক্যাটাগরি: Mystery, Detective, Horror, Comic and Thriller

পৃষ্ঠা সংখ্যা: 80


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম কিডন্যাপারের খপ্পরে গুল্টু (হার্ডকভার)
ক্যাটাগরি Kids & Children's
লেখক মোহাম্মদ অংকন
প্রকাশনা Lekhachitro Prokasoni
পৃষ্ঠা সংখ্যা 80
সংস্করণ 2025
ভাষা Bangla

মেসেজ টু কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি নব্য উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে হোয়াটসঅ্যাপে বা মোবাইলে শুধুমাত্র মেসেজ পাঠিয়ে মানুষ নানা ধরনের সেবা গ্রহণ করতে পারবে। কিশোর গোয়েন্দা গুল্টু পুলিশের বিভিন্ন কার্যক্রমে নিমন্ত্রণ পাওয়ার অংশ হিসেবে মেসেজ টু কমিশনার প্রোগ্রামের উদ্ধোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিশদ জানতে পারে। বিধিবাম, কে জানত তারও কাজে লাগবে এই মেসেজ টু কমিশনার কার্যক্রম।

গুল্টু ২৬ মার্চ বাংলাদেশ শিশু একাডেমির কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শেষ করে উবারের গাড়ির মাধ্যমে বাসার দিকে রওনা করে। পথিমধ্যে সে উবার চালক কর্তৃক কিডন্যাপের শিকার হয়। কিডন্যাপের পর গভীর রাতে সে নিজেকে একটি অন্ধকার কক্ষে আবিষ্কার করে। যখন কিডন্যাপারদের ওস্তাদ এসে গুল্টুকে জানায় তার বাবাকে বলতে যে দশ লাখ টাকা নিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যেতে, তখনই গুল্টুর মাথায় মেসেজ টু কমিশনার এর কথা মনে পড়ে। তাই সে মেসেজ টু কমিশনারের মোবাইল নাম্বারটিকে তার বাবার নাম্বার বলে চালিয়ে মুক্তিপণের মেসেজটি পাঠায়।

মেসেজ টু কমিশনার টিম অচেনা নাম্বার থেকে বাবার কাছে মুক্তিপণ চাওয়ার মেসেজ পেয়ে লোকেশান ট্রাকিং করে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কিডন্যাপারের আস্তানা দখল করে এবং রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে কিডন্যাপ হওয়া কিশোর গুল্টুকে উদ্ধার করে। ঘটনাটি মিডিয়ার মাধ্যমে ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়।

‘কিডন্যাপারের খপ্পরে গুল্টু’ কিশোর উপন্যাসটিতে মূলত ঢাকা মেট্রোপলিটন পুলিশের নব্য উদ্যোগ মেসেজ টু কমিশনারকে কাজে লাগিয়ে জরুরিভিত্তিতে কীভাবে নাগরিক সেবা পাওয়া যেতে পারে, তা গুল্টু চরিত্রের মাধ্যমে ঘটানো কিডন্যাপের ঘটনাকে কেন্দ্র করে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এতে করে যারা কিশোর শ্রেণির আছে, তারা উপলব্ধি করতে পারবে যে যেকোনো বিপদে পুলিশকে সামান্য মেসেজ করলেও সাড়া পারা যায়। এতে তাদের মাঝে পুলিশ সম্পর্কে ভীতিকর নয়, বরং ইতিবাচক ধারণার জন্ম নিবে।

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।