আধুনিক জীবন আমাদেরকে আমাদের প্রকৃত স্বভাব থেকে দূরে নিয়ে যায়। পয়সা, ক্ষমতা ও পদোন্নতি আমাদের মূল স্বভাবের থেকে দূরে নিয়ে যায়। এই তিনটি জিনিসকে কখনই নিজের জীবনে চেপে বসতে দেবেন না। আমাদের ভেতরে যে উৎসুকতা এবং ইন্টিউশন আছে তাকে দিক নির্ধারণ যন্ত্রের মতো ব্যবহার করুন। তাই আমাদের ‘ইকিগাই’ পর্যন্ত নিয়ে যাবে। তার থেকে লাভবান হন ও নিজের প্রকৃত আনন্দ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করুন। যা পছন্দ হয়না, তার থেকে দূরে থাকুন। নিজের ভেতরের উৎসুকতাকে মরতে দেবেন না, কারণ সেটাই আপনার জীবের আসল অর্থ খুঁজে বার করে। কোনো মহান কাজ করা জীবনের উদ্দেশ্য, এমনটা নাও হতে পারে, হয়তো ভালো বাবা-মা হওয়া বা আপনার প্রতিবেশীকে সাহায্য করাও আপনার ইকিগাই হতে পারে।