একজন প্রবীণ মহিলা আমাদের জিজ্ঞেস করলেন আমরা কী চাই। মেনুতে থাকা একটি বিশেষ ধরনের চা আমরা বেছে নিলাম –গ্যোকুরাে (Gyokuro), দক্ষিণ জাপানের উইরেশিনাে অঞ্চলের চা; যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চা উৎপাদিত হয়। | আমরা টি-পটে ধূমায়িত চা আর কাপের জন্য অপেক্ষা করছিলাম। সেই সাথে জাপানের এই প্রাচীন রাজধানীশহরটি সম্পর্কে আমাদের অভিজ্ঞতা শেয়ার করছিলাম। আমরা অবাক হচ্ছিলাম শহরটিকে ঘিরে পাহাড়গুলােতে প্রায় দুই হাজার মঠ-মন্দিরের কথা ভেবে। কিন্তু এখানকার লােকসংখ্যা ফিলাডেলফিয়ার চেয়েও কম। | আমরা নীরবতার মাঝে পাথুরে রাস্তায় বৃষ্টিপতনের শব্দ শুনতে লাগলাম। যখন বৃদ্ধাটি চায়ের ট্রে নিয়ে এলেন তখন চায়ের মনােরম সুগন্ধ আমাদের সেই আবেশিত সংক্ষিপ্ত ভাবাবেগ থেকে জাগ্রত করে তুলল।