ইকিগাইয়ের পরিচয় ঠিকঠাক জানা থাকলে জীবনে তৃপ্তি আসে, সুখ আসে । জীবনের একটা মানে থাকে । আপনাকে আপনার ইকিগাই পেতে সাহায্য করবে এই বই। সুস্থ শরীর-মন আর আত্মা নিয়ে জাপানি জীবনদর্শন শেয়ার করবে আপনার সাথে ।
জাপানের লোকজনের মাঝে একটা মজার জিনিস খেয়াল করেছেন? এরা কিন্তু অবসর নেওয়ার পরও অনেক কর্মচঞ্চল থাকে । অনেক জাপানি লোকজন তো জীবনে কখনো 'অবসর'ই নেন না । যতদিন শরীরে কুলোয়, নিজের পছন্দের কাজটি করে যান । ‘অবসর’ বলতে যা বোঝায়, জাপানি ভাষায় এরকম কোনো শব্দই নেই । জাপানি মানুষদের নিজের হাতের রেখার মতো চেনেন ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদক ড্যান বাটেনার। তিনি বলেছেন, জাপানি সংস্কৃতিতে জীবনের একটা উদ্দেশ্য থাকা অত্যন্ত জরুরি । আমরা অবসর নিয়ে যা ভাবি, জাপানের লোকজনের মাঝে এজন্যই এরকম কিছু নেই ।