| বইয়ের নাম | হাঙর নদী গ্রেনেড (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | সেলিনা হোসেন |
| প্রকাশনা | অনন্যা প্রকাশনী |
| পৃষ্ঠা সংখ্যা | 111 |
| সংস্করণ | 2021 |
| ভাষা | Bangla |
বারো ভাই-বোনের সবচেয়ে ছোট বলে বাবা আদর করে নাম রেখেছিল বুড়ি। অবশ্য আদর করে কিনা কে জানে! বুদ্ধি হবার পর থেকেই জেনে এসেছে ওর নাম বুড়ি। নামটা ওর পছন্দ হয়নি। শুনলেই শরীর চিড়বিড়িয়ে ওঠে। ওর ধারণা নাম খুব সুন্দর হওয়া চাই। যেটা শুনলে মন খুশিতে নেচে ওঠে। সাড়া দিতে ভালোলাগে। সেজন্যে বাবার কাছে গিয়ে নাম বদলে দেবার জন্যে অনেক কাঁদাকাটি করেছে। কিন্তু লাভ হয়নি। বাবা ওর কথা কানেই তোলেনি। খেলার সাথীদের কাছে আবেদন করেছিল, তোরা আমাকে বুড়ি বলে ডাকবি না । ওরা প্রবলভাবে আপত্তি করে, না, তুই বুড়ি। বুড়ি । বুড়ি । ওরা এ নামে ডেকেই আমোদ পায়। ওকে খেপানো যায়। ফলে বুড়ি বুড়িই রয়ে গেলো । একটা পছন্দহীন নাম নিয়ে দিন কাটাতে হয় । ঘন সবুজ কচুপাতার মতো বুড়ির মন। সে পাতায় জলের দাগ পড়ে না। হৃদয়ের সূক্ষ্ম অনুভূতি ওকে আক্রান্ত করে না, বুড়ি নির্বিবাদে সে বেড়ি পেরিয়ে আসে। হলদী গাঁয়ের এ বাড়ি ছেড়ে আর কোথাও যাবার সুযোগ হয়নি ওর। পশ্চিমে স্টেশনে যাবার বড় রাস্তা। পুবে খালের ধার। উত্তর-দক্ষিণে মাঠের পর মাঠ। এর বাইরে কি আছে বুড়ি জানে না। আশপাশের ঘরের ছেলেমেয়েরা দাদার বাড়ি, নানার বাড়ি যায়। বুড়ির তাও যাওয়া হয়নি। বাবার কাছে কিংবা মার কাছে বায়না ধরে লাভ নেই । উল্টো বকা খেতে হয়। সংসারের ঝামেলায় মা কোথাও বেরুতে পারে না।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।