banner image
14% ছাড়
img

গায়ত্রী সন্ধ্যা - অখণ্ড (হার্ডকভার) hardcover

লেখক: সেলিনা হোসেন

৳800.00 ৳ 685.00 ইনস্ট্যান্ট ৳ 115.00 সেভ করুন (14% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Literature & Fiction

প্রকাশনী: সময় প্রকাশন

সংস্করণ: 2013

সাব ক্যাটাগরি: Contemporary novel

পৃষ্ঠা সংখ্যা: 736


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম গায়ত্রী সন্ধ্যা - অখণ্ড (হার্ডকভার)
ক্যাটাগরি Literature & Fiction
লেখক সেলিনা হোসেন
প্রকাশনা সময় প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা 736
সংস্করণ 2013
ভাষা Bangla

আলী আহমদ পুষ্পিতা এবং ছয় বছরের প্রদীপ্তকে নিয়ে নৌকার সামনের দিকে বসেছে। ওদের সামনে সামান্য ব্যবধানে বৈঠা হাতে মাঝি। পুষ্পিতা পা ছড়িয়ে বসতে চায়, বড় করে শ্বাস নেয়। নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাস গলগলিয়ে ঢুকে যায় ওর মুখে। একটু আগে যে মুখটা পোকার মতো ছিলো, এখন সেটা প্রজাপতি, যে কারণে হোক কিছুটা রঙ ফিরে পেয়েছে, ওর ব্যথা কমে গেছে, ফলে ও কিছুটা স্বস্তি পায়। বাবার কথা মনে পড়ে ওর, বুক উজাড় করে আদর করতেন ওকে । বলতেন, ও পুষ্প, ওর কাছ থেকে পুষ্পের সৌরভ পাই। ওহ্ ভাবতে গেলে বুকটা কে যেন খামচে ধরে। চব্বিশ বছরের হাজার রকমের দিনগুলো মুর্শিদাবাদের রাঙামাটি গ্রামে রেখে যাচ্ছে। আর কোনোদিন কি ওখানে ফিরে যাওয়া যাবে? বুকের ব্যথা গাঢ় হওয়ার সঙ্গে সঙ্গে পেটের ব্যথা কেমন একটা হেঁচকি দিয়ে বেড়ে যায় । ইচ্ছে হয় পা ছড়িয়ে বসতে, কিন্তু উপায় নেই, থাকবে কী করে— সব জমিনের তো একটা সীমানা থাকে, যে সীমানার বাইরে কেউই যেতে পারে না। টুটি চেপে ধরতে চায় ওরা, ওই ওরা, যারা খবরদারি করে। পুষ্পিতা শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মোছে।

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।