banner image
15% ছাড়

শ্যাওলা ফুল hardcover

লেখক: আবদুল্লাহ আল মামুন (কাইকর)

৳380.00 ৳ 323.00 ইনস্ট্যান্ট ৳ 57.00 সেভ করুন (15% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Literature & Fiction

প্রকাশনী: বইবাজার প্রকাশনী

সংস্করণ: 2024

সাব ক্যাটাগরি: Contemporary novel

পৃষ্ঠা সংখ্যা: 152


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম শ্যাওলা ফুল
ক্যাটাগরি Literature & Fiction
লেখক আবদুল্লাহ আল মামুন (কাইকর)
প্রকাশনা বইবাজার প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা 152
সংস্করণ 2024
ভাষা Bangla

খোদেজা কান্না মুখে কইল, 'আমি আপনার লাইগা কিছুই করতে পারি না। আপনার কোনো কাজেই আসি না। এতো কিছুর চিন্তা আপনে একা করেন। আমি খালি রান্না কইরা খাওয়াই। আমার বাপ মইরা যাওনের পর তো, ভাইয়েরা ফিরাও তাকাইল না। চইলা গেছে একেবারে। বোনডা বাইচা আছে নাকি মইরা গেছে একবার খোঁজ নিয়াও দেখল না৷'
অলী খোদেজার হাত ধইরা কইল, 'তুমি আমার লগে আছো এইডাই অনেক। এত কষ্ট কইরা কে থাহে৷ ভালো একটা কিছু দিবার পারি না৷ সারাদিন এইডা নাই, ওইডা নাই। তাও তুমি কোনো কিছু কউ না৷ চুপচাপ খেত থাইকা শাক তুইলা আইনা ভর্তা কইরা খাওয়ায়। বিয়ার পর থাইকা তোমারে চিন্তা ছাড়া আর কি দিবার পারলাম?'
'মিছা কথা কইয়েন না। পুরান বাড়িতে ভালোই আছিলাম। আব্বায় যহন বাইচা আছিলো তহন আমরা ভালোই আছিলাম।'
'হু। ছাওয়াল-মাইয়ার লাইগা বাপ-মার বাইচা থাকুন যে কত বেশি দরকার তা অহন বুঝতাছি। যেই দিকে যাই মানুষ খালি কথা শুনায়৷ মাথার উপর বট গাছ থাকলে আর এতো বেশি কথা শুনাইতে পার‍ত না৷'
'আমি তো আপনার লাইগা কিছুই করতে পারি নাই। বিয়ার পর থাইকা নদীর কাছ দিয়া হওয়া শ্যাওলার লাহান লাইগা আছি আপনার জীবনে। কোনো কাজের না৷'
অলী খোদেজার হাত ধইরা কইল,
'আমার জীবনে এই শ্যাওলাই মেলা বেশি। এর চাইতে বেশি কিছু আশাও করি নাই জীবনে৷ আল্লাহর কাছে তাই শুকরিয়া করি মাঝেমইধ্যে, আমারে আর কিছু দিক না দিক, আল্লাহ আমারে একটা বউ দিছে। একটা ভালো মনের মানুষ দিছে। যারে নিয়া সারাজীবন সংসার করুন যায় সবকিছু ভুইলা থাইকা। আল্লাহ আমারে একটা নদীর পাড়ের শ্যাওলা ফুল দিছে। যার লাইগা অহনো আমি বাইচা আছি।'

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।