16% ছাড়
img

শেষ প্রশ্ন (হার্ডকভার) hardcover

লেখক: শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

৳250.00 ৳ 210.00 ইনস্ট্যান্ট ৳ 40.00 সেভ করুন (16% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Literature & Fiction

প্রকাশনী: মাটিগন্ধা

সংস্করণ: 2016

সাব ক্যাটাগরি: Novel

পৃষ্ঠা সংখ্যা: 225


সারা দেশে সর্বনিম্ন ডেলিভারি চার্জ।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৩% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম শেষ প্রশ্ন (হার্ডকভার)
ক্যাটাগরি Literature & Fiction
লেখক শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
প্রকাশনা মাটিগন্ধা
পৃষ্ঠা সংখ্যা 225
সংস্করণ 2016
ভাষা Bangla

বিভিন্ন সময়ে ও বিভিন্ন কর্মোপলক্ষে আসিয়া অনেকগুলি বাঙালী পরিবার পশ্চিমের বহুখ্যাত আগ্রা শহরে বসবাস করিয়াছিলেন। কেহ-বা কয়েক পুরুষের বাসিন্দা, কেহ- বা এখনও বাসাড়ে। বসন্তের মহামারী ও প্লেগের তাড়াহুড়া ছাড়া ইঁহাদের অতিশয় নির্বিঘ্ন জীবন। বাদশাহী আমলের কেল্লা ও ইমারত দেখা ইঁহাদের সমাপ্ত হইয়াছে, আমীর-ওমরাহগণের ছোট, বড়, মাঝারি, ভাঙ্গা ও আ-ভাঙ্গা যেখানে যত কবর আছে তাহার নিখুঁত তালিকা কণ্ঠস্থ হইয়া গেছে, এমন যে বিশ্ববিশ্রুত তাজমহল, তাহাতেও নূতনত্ব আর নাই। সন্ধ্যায় উদাস সজল চক্ষু মেলিয়া, জ্যোৎস্নায় অর্ধ-নিমীলিত নেত্রে নিরীক্ষণ করিয়া, অন্ধকারে ফ্যালফ্যাল করিয়া চাহিয়া যমুনার এপার হইতে, ওপার হইতে সৌন্দর্য উপলব্ধি করিবার যত প্রকারের প্রচলিত প্রবাদ ও ফন্দি আছে তাঁহারা নিঙড়াইয়া শেষ করিয়া ছাড়িয়াছেন। কোন্ বড়লোকে কবে কি বলিয়াছে, কে কে কবিতা লিখিয়াছে, উচ্ছ্বাসের প্রাবল্যে কে সুমুখে দাঁড়াইয়া গলায় দড়ি দিতে চাহিয়াছে— ইঁহারা সব জানেন। ইতিবৃত্তের দিক দিয়াও লেশমাত্র ত্রুটি নাই। ইঁহাদের ছোট ছোট ছেলেমেয়েরা পর্যন্ত শিখিয়াছে কোন্ বেগমের কোথায় আঁতুড়ঘর ছিল, কোন্ জাঠসর্দার কোথায় ভাত রাঁধিয়া খাইয়াছে, – সে কালির দাগ কত প্রাচীন, – কোন্ দস্যু কত হীরা- মাণিক্য লুণ্ঠন করিয়াছে এবং তাহার আনুমানিক মূল্য কত, কিছুই আর কাহারও অবিদিত নাই ।

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।

অ্যাপে অর্ডার করতে কুপন কোড ব্যবহার করুন: APP3