18% ছাড়
img

শরৎ গল্প সমগ্র (হার্ডকভার) hardcover

লেখক: শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

৳550.00 ৳ 450.00 ইনস্ট্যান্ট ৳ 100.00 সেভ করুন (18% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Literature & Fiction

প্রকাশনী: The sky Publishers

সংস্করণ: 2023

সাব ক্যাটাগরি: Story

পৃষ্ঠা সংখ্যা: 384


সারা দেশে সর্বনিম্ন ডেলিভারি চার্জ।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৩% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম শরৎ গল্প সমগ্র (হার্ডকভার)
ক্যাটাগরি Literature & Fiction
লেখক শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
প্রকাশনা The sky Publishers
পৃষ্ঠা সংখ্যা 384
সংস্করণ 2023
ভাষা Bangla

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করেছিলেন, 'শরৎচন্দ্রের দৃষ্টি ডুব দিয়েছে বাঙালীর হৃদয়রহস্যে। সুখে-দুঃখে মিলনে-বিচ্ছেদে সংঘটিত বিচিত্র সৃষ্টির তিনি এমন করে পরিচয় দিয়েছেন বাঙালী যাতে আপনাকে প্রত্যক্ষ জানতে পেরেছে।' রবীন্দ্রনাথের মন্তব্যের পর আর কথা বলা চলে না, কারণ রবীন্দ্রনাথ ঠিক এমনভাবেই অন্তর্ভেদী মন্তব্য করেছিলেন জীবনানন্দ দাশ সম্পর্কেও। বাংলা সাহিত্যে যে ক'জন সাহিত্যিক কালজয়ী হয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাদের অন্যতম। তার মতো এমন জনপ্রিয় কথাকার বাংলায় বিরল। যদিও সমালোচকদের সিদ্ধান্ত তার শিল্পসত্তাকে উচ্চমূল্য জ্ঞান করবার মতো যথেষ্ট উপাদান পায়নি, তথাপি, শরৎচন্দ্রের রচনাসমগ্রের দিকে তাকিয়ে স্বীকার না করে উপায় থাকে না যে, শিল্প সৃষ্টি নয়, শরৎচন্দ্র নিজে মূল্য দিয়েছেন মানুষের হৃদয়ের আবেদনকে। মননশীলতা ও বুদ্ধিবৃত্তির তুলনায় হৃদয়বৃত্তিই বড় জায়গা পেয়ে আছে শরৎচন্দ্রের সাহিত্যকর্মে। সামন্তবাদী সমাজকাঠামোর মধ্যে প্রচলিত নানাপ্রকার প্রাচীন প্রথার তিনি সমালোচনা করেছেন বটে, তার সময়ের যে কোনো লেখকের চেয়ে অনেক বেশি সাহস আর স্পর্ধা দেখিয়েছেন, নারী পুরুষের প্রেম তুলে ধরেছেন সগর্বে, সর্বোচ্চ সীমায়, জাত-পাতের ইতর প্রবণতার বিরুদ্ধে তাচ্ছিল্যের মনোভাব নিয়ে রুখে দাঁড়িয়েছেন—এসবই সত্যি কথা, কিন্তু রাজনৈতিক চেতনার দিক থেকে উনিশ শতকি সামন্তবাদী ধারণা থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি। এই প্রেক্ষাপট মনে রাখলে শরৎচন্দ্রের সাহিত্যিক কল্প-মানসের সামাজিক চালচিত্র বুঝতে সমস্যা হয় না। শরৎচন্দ্রের হাতে রচিত হয়েছে প্রচুর সংখ্যক গল্প ও উপন্যাস। গল্প সংকলন হিসেবে এই গ্রন্থের প্রকাশ প্রাসঙ্গিক আলোচনার বৃত্তে তাই গল্পকেই ধারণ করে। গল্পকার হিসেবে শরৎচন্দ্রের বিপুল সার্থকতা এখানেই যে, শিল্পরূপের অর্থে বিশিষ্ট না হলেও তার গল্প পাঠকের মনোভূমি জয় করেছে সর্বকালে। একজন সাহিত্যিকের জন্যে এটাই যথেষ্ট প্রাপ্তি। সামাজিক রক্ষণশীলতাকে অটুট রাখার পক্ষেই যদিও কাজ করেছে তার রচনা, তথাপি তার কালোত্তীর্ণ গল্পসমূহ চিরদিনই পাঠককে আলোড়িত করবে।

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।

অ্যাপে অর্ডার করতে কুপন কোড ব্যবহার করুন: APP3