banner image
45% ছাড়
img

প্রিয় নবি প্যাকেজ hardcover

লেখক: সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. , আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.) , ড. রাগিব সারজানী , মাওলানা হাকীম মুহাম্মদ আখতার ছাহেব (রহ.)

৳2180.00 ৳ 1,199.00 ইনস্ট্যান্ট ৳ 981.00 সেভ করুন (45% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Religious Books

প্রকাশনী: দারুত তিবইয়ান

সংস্করণ: undefined

সাব ক্যাটাগরি: Prophet ﷺ in Seerah


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ

আর-রাহিকুল মাখতুম (প্রিমিয়াম):

১৩৯৬ হিজরিতে রাবিতায়ে আলমে ইসলামির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় প্রথম হওয়ার গৌরবে ভাস্বর এক বিরল সিরাতগ্রন্থ আর-রাহিকুল মাখতুম। ধারালো কলমের নিবে সুবিন্যস্ত করে তোলা হয়েছে নবিজির গোটা জীবন।

রাসুল সা.-এর মহিমান্বিত মোহরাঙ্কিত সুধাময় মহাকাব্যিক জীবনের প্রতিটি অবস্থা অঙ্কন করা হয়েছে বইটিতে। সবচেয়ে নির্ভরযোগ্য গ্রহণীয় বর্ণনাটিকেই বেছে নেওয়া হয়েছে বইটির জন্য। ইখতিলাফি বর্ণনা নিয়েও করা হয়েছে বিস্তারিত আলোচনা-পর্যালোচনা।

রাসুল সা.-এর ২৪ ঘণ্টার আমল:

আমাদের জীবনকে সুন্নাতি রঙে রাঙাতে হলে জানতে হবে নবিজি সা.-এর জীবনকে, নবিজির পছন্দ-অপছন্দকে, নবিজির চরিত্রকে। জানতে হবে নবিজি কীভাবে অজু করতেন, কীভাবে নামাজ পড়তেন, নামাজের ক্ষেত্রে কোথায় কোন আমলকে প্রাধান্য দিতেন।

নবিজির ২৪ ঘণ্টা কীভাবে কাটত? একদিনের সমষ্টি ২৪ ঘণ্টায় নবিজি কী কী আমল করতেন, নামাজ, রোজা, পাক-নাপাক, অজু-গোসল, হজ, জাকাত, কুরবানি-সহ ঈদ উদযাপন এবং তৎসংশ্লিষ্ট বিষয়গুলো জানার মাধ্যমেই সম্ভব নবিজির মতো করে নিজ জীবন পরিচালনা করা।

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র ছিল কুরআনি সজ্জায় সজ্জিত। কুরআন ও হাদিসের সেই জীবনকেই তুলে ধরা হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থটিতে। বইটিতে আলোচিত হয়েছে মুমিনজীবনের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ নানান বিষয়।

মুআমালাত, মুআশারাত অধ্যায়ে জায়গা করে নিয়েছে—মিরাস, অসিয়ত, ফিদয়াহ, বিবাহ; উস্তাদের আদব, পিতা-মাতার আদব ও নানান আদব। এ ছাড়াও আলোচনা হয়েছে সন্তান লালন-পালন প্রক্রিয়া। সবশেষে আলোচিত হয়েছে মুমিনের সকাল-সন্ধ্যার দুআ ও মোনাজাত।

মোটকথা, বইটি একজন মুমিনের ২৪ ঘন্টা পরিচালনার ক্ষেত্রে অনন্য সহযোগী হিসেবে ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

প্রিয় নবির প্রিয় সুন্নাত:

সুন্নাহ পালনের মাধ্যমেই সম্ভব আল্লাহ এবং তাঁর রাসুলের ভালোবাসা অর্জন। নবিজি বলেছেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে অবস্থান করবে। আর আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, যদি কেউ আমার ভালোবাসা পেতে চায়, সে যেন আপনাকে ভালোবাসে। সেজন্য আমাদের জন্য জরুরি বিষয় হলো নবিজির সুন্নাহ।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোটা জীবনের বিশেষ কিছু কাজ ছাড়া সবই উম্মতের জন্য সুন্নাহ। তার মধ্যে কিছু সুন্নাহ এমন রয়েছে—যেগুলো নবিজি নিত্যদিন পালন করতেন। সেসব সুন্নাহ আমাদের ব্যক্তিগত জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্য পালনীয়; আর সেসব সুন্নাহ নিয়েই রচিত হয়েছে গ্রন্থটি।
আরেফ বিল্লাহ মাওলানা মুহাম্মদ হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ রচিত ‘পেয়ারে নবি কি পেয়ারে সুন্নাতে’ গ্রন্থটি বাংলায় ‘প্রিয় নবির প্রিয় সুন্নাত’ নামে নামকরণ করা হয়েছে। বইটিতে আলোচিত হয়েছে নবিজির নিত্যদিনের সুন্নাহ। ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে পুনরায় নিদ্রা যাপন পর্যন্ত বিষয়াদির প্রয়োজনীয় সকল সুন্নাহ।
এসব ছাড়াও জরুরি বেশ কিছু বিষয়ের আলোচনা উঠে এসেছে বইটিতে। বিভিন্ন সময় এবং অবস্থায় করণীয়-বর্জনীয় সম্পর্কের আলোচনাও এসেছে গ্রন্থটিতে। বইটি পাঠককে আল্লাহর নবির সুন্নাতের প্রতি আগ্রহী করবে এবং গুনাহগার মনে নবিপ্রেমের শিহরণ জাগাবে—ইনশাআল্লাহ।

নববি চরিত্রের সৌন্দর্য:

হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমাদের প্রিয়নবি। সাইয়িদুল মুরসালিন। বিশ্ববাসীর জন্য যিনি আদর্শ। আল্লাহ যাঁর ব্যাপারে বলেছেন; হে নবি, আপনি হলেন বিশ্ববাসীর জন্য উত্তম আদর্শ।

রাসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের প্রতিটি পদে পদে আমাদের জন্য কি নেই। ঘর-সংসার, রাজা-গোলাম, ইবাদত-বন্দেগিসহ জীবনের প্রতিটি পর্বে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতের জন্য রেখে গেছেন উত্তম আদর্শের নমুনা—তাঁর নিজ আমলের মাধ্যমে।

সাইয়িদ আবুল হাসান আলি নদবি রাহিমাহুল্লাহ ও ড. রাগিব সারজানি এ বিষয়ে নিজ নিজ গ্রন্থে সে বিষয়টি তুলে ধরেছেন। লেখক খুবই সুন্দরভাবে দেখিয়েছেন; নবিজি সাংসারিক জীবনে কেমন ছিলেন; নবিজির দয়া-মহানুভবতা কেমন ছিল। নবিজির ইবাদত; অনুগ্রহ; নামাজ-রোজাসহ জীবনের নানা অধ্যায়ে রাসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের কী কী আদর্শ আছে এবং তা বাস্তবায়নের সঠিক পদ্ধতি লেখক এ গ্রন্থে তুলে ধরেছেন। আশা করি বইটি আমাদের জন্য উত্তম পথনির্দেশক হিসেবে কাজ করবে। ইনশাআল্লাহ।

প্রিয় নবির প্রিয়গল্প:

গল্পে গল্পে মানুষ যেভাবে কথা শুনতে চায়, স্বচ্ছ সুন্দর উপদেশ ও নির্দেশাবলির আলোকে যেভাবে মানুষ একটি আদর্শ জীবন গড়তে চায়, আকর্ষণীয় ভঙ্গি ও অপূর্ব শব্দশৈলীতে যেকোনো কাহিনির পরতে পরতে যেভাবে মজে থাকে চায় মানুষ, ঠিক তেমনিভাবেই প্রিয়নবি মুহাম্মাদ(ﷺ)-এর অলৌকিক জীবনের নানাদিক বিবৃত হয়েছে এই ‘প্রিয় নবির প্রিয়গল্প’ বইতে।

তাঁর বিস্ময় জাগানিয়া পবিত্র শৈশব-কৈশোর, উজ্জ্বল তারুণ্য ও পরিচ্ছন্ন পরিণত জীবন যেন একটি চিরস্থায়ী ফুলের বিচিত্র সৌরভের আধার; যার আঘ্রাণে গোটা বিশ্ব মাতোয়ারা। মহানবির এমন চিত্তহারী ও হৃদয়স্পর্শী আলেখ্য বাংলা ভাষায় ইতোপূর্বে তেমন একটা লেখা হয়নি। অনেক নতুন তথ্য ও বিষয়াবলির সন্নিবেশ ঘটেছে এই বইয়ের প্রতিটি পাতায়।

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।