banner image
15% ছাড়

আমার আম্মা: সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. hardcover

লেখক: সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.

৳300.00 ৳ 255.00 ইনস্ট্যান্ট ৳ 45.00 সেভ করুন (15% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Religious Books

প্রকাশনী: অতিক্রম

সংস্করণ: 2023

সাব ক্যাটাগরি: Ideal Women Biographies

পৃষ্ঠা সংখ্যা: 112


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম আমার আম্মা: সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.
ক্যাটাগরি Religious Books
লেখক সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.
প্রকাশনা অতিক্রম
পৃষ্ঠা সংখ্যা 112
সংস্করণ 2023
ভাষা Bangla

আমার মরহুমা ‘মমতাময়ী মা’ সায়্যিদা খায়রুন্নেসা হিজরী সন অনুযায়ী ১৩৮৮ হি. জুমাদাল উখরা ও খৃষ্টাব্দ মোতাবেক ৩১ আগষ্ট, ১৯৬৮ সালে এ নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন। যিনি ছিলেন সৎস্বভাবী, খোদাভীরু ও ইবাদতগুজার মহীয়সী নারী। স্বরণীয় ব্যক্তিত্ব। তাঁর ব্যক্তিত্ব এ পৃথিবীর প্রতিটি গৃহবধুর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্তস্বরূপ। তাঁর দৃঢ় ঈমান, আল্লাহপ্রেম, দুনিয়াবিমুখতা ও আখিরাতের প্রতি আগ্রহ ছিল কল্পনাতীত। সর্বক্ষেত্রে দুনিয়ার ওপর দীনকে প্রাধান্য দেয়া ছিল তাঁর স্বভাবসুলভ আচরণ। দুনিয়ার ধন-সম্পদ, পদ-মর্যাদা ও সাজ-সজ্জার প্রতি ছিল প্রবল অনীহা। নামাযের প্রতি ছিল তাঁর অন্তর্নিহিত নিবেদন।
এক কথায় আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর তরীকা অনুযায়ী চলাই ছিল যার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। দীন ও দীনদার লোকদের প্রতি সম্মান প্রদর্শন ছিল তাঁর উত্তম আখলাকের এক অনুপম নিদর্শন। তৎকালীন ফেতনা-ফাসাদের যুগেও তাঁকে দেখে সহজেই অনুমান করা যেত, কেমন ছিলেন সাহাবী রমণীগণ ও ঈমানদার তাবেঈন ও তাবে’ তাবেঈন।
আম্মার ইন্তিকালের দু’মাস পরই মাসিক ‘রিযওয়ান’ নামক পত্রিকার একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়, যা ছিল মূলত তাঁর জীবনী, জীবনের বিভিন্ন ঘটনা এবং তাঁর মূল্যবান বাণী ও রচনাবলীর আলোচনাসম্বলিত একটি সংখ্যা। অল্প ক’দিনের মধ্যেই মাসিক ‘রিযওয়ান’ নামক সে সংখ্যাটি খুবই জনপ্রিয়তা লাভ করে এবং এর সবগুলো কপি বিক্রি হয়ে যায়। এমনকি আজও অনেকে অন্যান্য গ্রন্থের মত মাসিক রিযওয়ানের সেই সংখ্যাটিকে সংরক্ষণ করে রেখেছেন।
এখন যখন মরহুমার নির্বাচিত স্বরচিত দু’আর সংকলন (যা তাঁর জীবদ্দশায় প্রথমত ‘বাবে রহমত’ এবং পরবর্তীতে ‘কলীদে বাবে রহমত’ নামে দুই ভাগে প্রকাশিত ও জনপ্রিয় হয়েছিল) ভক্ত ও আগ্রহীদের আগ্রহ ও চাহিদার পরিপ্রেক্ষিতে ‘কলীদে বাবে রহমত’ নামে পুনঃপ্রকাশ করা হচ্ছে।
এ সংখ্যাটিই পুনঃনিরীক্ষা, যাচাই-বাছাই ও সংযোজন-বিয়োজনসহ ‘যিকরে খায়ের’ নামে প্রকাশ করা হয়। এর সবগুলো লেখা তাঁর নিকটাত্মীয় এবং রাত-দিন তাঁকে যারা দেখেছেন- বংশের সে সকল লোকের রচিত। আর এ সবই ‘রিযওয়ান’ পত্রিকার বিশেষ সংখ্যায় প্রকাশিত হয়েছে।
তাই এ যুগেও আমি আশা করি, হযরত আবুল হাসান আলী নদভী রহ. এর ‘যিকরে খায়ের’ নামক গ্রন্থটি মূল্যবান হিসেবেই বিবোচিত হবে এবং আগ্রহভরে বারংবার পঠিত হবে।
প্রতিদানস্বরূপ গ্রন্থের পাঠক-পাঠিকাদের কাছে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করতঃ জান্নাতে তাঁর মর্যাদা বৃদ্ধির জন্য দু’আ করার আবেদন রইল। আল্লাহ তা’আলা তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন।

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।