আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষদের জন্মস্থানও এ নগরী। তখন এখানকার বাসিন্দারা ছিল মূর্তিপূজারী। তারা জাহেলী সংস্কৃতি অনুযায়ী জীবন যাপন করত। সে জীবন ছিল আল্লাহ তাআলার অপছন্দের। কারণ, সে জীবনে ছিল পৌঁত্তলিকতা, মূর্খতা, একগুয়েমি ও জুলুম-নির্যাতনে ভরা। এমনি এক ক্লান্তিলগ্ন মুহূর্তে মহান আল্লাহ তার প্রিয় বন্ধু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসুল হিসেবে তাদের মাঝে পাঠালেন। তখন তাঁর বয়স ছিল চল্লিশ। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে প্রিয় রাসূলকে আদেশ করেন, যাতে তিনি সমাজের সর্বস্তরের মানুষকে তাওহীদের দিকে, সত্য ধর্মের দিকে এবং উত্তম চরিত্রের দিকে আহবান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ ও রেসালাতের দাওয়াত শুরু করার পর মক্কার বাসিন্দারা বিরোধিতা করে এবং শত্রুতায় মেতে ওঠে। কারণ তাদের নিকট এ আহবান ও আকিদা-বিশ্বাস মনোপুত হয়নি এবং এসব ভালো কথা তাদের কাছে ভালো লাগেনি। ছোটদের ইসলাম সম্পর্কে শিক্ষার জন্য এটি একটি উপযুক্ত বই। এই বই পড়ে বাচ্চারা জানতে ইসলামের শুরু থেকে এর সারা আরব জুড়ে এর প্রসার সম্পর্কে। ছোটদের ইসলামী ইতিহাস বইটি শিশুদের হাতে তুলে দেওয়া প্রতি বাবা-মায়ের দায়িত্ব।