| বইয়ের নাম | আর-রাহীকুল মাখতূম (স্ট্যান্ডার্ড) |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.) |
| প্রকাশনা | Anwar Library |
| পৃষ্ঠা সংখ্যা | 880 |
| সংস্করণ | 2022 |
| ভাষা | Bangla |
আর-রাহীকুল মাখতূম (স্ট্যান্ডার্ড) (হার্ডকভার) আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.) , মুফতি সুলতান মাহমুদ সিরাজি (অনুবাদক)
১৩৯৬ হিজরিতে রাবিতায়ে আলমে ইসলামির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় প্রথম হওয়ার গৌরবে ভাস্বর এক বিরল সিরাতগ্রন্থ আর-রাহিকুল মাখতুম।
ধারালো কলমের নিবে সুবিন্যস্ত করে তোলা হয়েছে নবিজির গোটা জীবন।রাসুল সা.-এর মহিমান্বিত মোহরাঙ্কিত সুধাময় মহাকাব্যিক জীবনের প্রতিটি অবস্থা অঙ্কন করা হয়েছে বইটিতে। সবচেয়ে নির্ভরযোগ্য গ্রহণীয় বর্ণনাটিকেই বেছে নেওয়া হয়েছে বইটির জন্য। ইখতিলাফি বর্ণনা নিয়েও করা হয়েছে বিস্তারিত আলোচনা-পর্যালোচনা।বইটি তার বৈশিষ্ট্য এবং সৌন্দর্যের মাধ্যমে এক অনন্য অবস্থান গড়ে নিয়েছে। বইটি যেন সিরাত-পাঠের এক সফল আন্দোলন। বইটি এর পাঠককে নিয়ে যাবে নবিজির পাশে—মক্কা, মদিনা, তায়েফ; আর বদর, উহুদ, হুদাইবিয়ার প্রাঙ্গনে। জানাবে নববি জীবনের ঐশ্বর্য, সৌন্দর্য, মাহাত্ম্য।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।