| বইয়ের নাম | আর রাহিকুল মাখতুম: আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.) (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.) |
| প্রকাশনা | Boi Polli |
| পৃষ্ঠা সংখ্যা | 736 |
| সংস্করণ | 2024 |
| ভাষা | Bangla |
আমরা কেন অনুবাদ করলাম
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল। উপমাহীন, আলোকিত ও পূর্ণাঙ্গ মানুষ। ইমামুল আম্বিয়া, সায়্যিদুল মুরসালিন ও রহমাতুল্লিল আলামিন। তাঁর জীবন ও সিরাহ পৃথিবীবাসীর জন্যে উত্তম আলোকবর্তিকা। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতিসহ মানবজীবনের সর্বক্ষেত্রের আদর্শ রয়েছে তাঁর জীবনে। তাই যুগে যুগে সিরাতগ্রন্থ রচিত, সংকলিত ও অনূদিত হয়েছে অসংখ্য। পৃথিবীর ইতিহাসে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বা তাঁর সমান সংখ্যক জীবনীগ্রন্থ আর কারো রচিত হয়নি। আর রচিত হবেও না ।
‘আর রাহিকুল মাখতুম' অর্থ মোহরাঙ্কিত জান্নাতি পানীয়। নামটি গৃহিত হয়েছে সুরা মুতাফফিফিনের পঁচিশ নম্বর আয়াত থেকে। আয়াতের অর্থ, জান্নাতিদের পান করানো হবে মোহরাঙ্কিত বিশুদ্ধ পানীয়। লেখক নবিজির জীবনকে জান্নাতি পানীয়ের সাথে তুলনা করে তাঁর জীবনীগ্রন্থের নাম রেখেছেন ‘আর রাহিকুল মাখতুম' । লেখক স্বরচিত সিরাতগ্রন্থটির নামকরণের ক্ষেত্রেও অসাধারণ প্রজ্ঞা ও পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন।
‘রাবিতাতুল আলামিল ইসলামি'র প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী এই কিতাবটি বিশ্বের বহু ভাষায় অনূদিত হয়েছে। বাংলাভাষায়ও কিতাবটির বেশকিছু অনুবাদ হয়েছে। এরপরও আমরা কিতাবটি অনুবাদ ও প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করেছি কয়েকটি উদ্দেশ্যে-
ক. সিরাতগ্রন্থকারদের বরকতময় জামাতের একজন নগন্য সদস্য হিসেবে রব্বে কারিমের দরবারে হাজিরি দেয়া।
খ. বাংলা ভাষাভাষী মানুষের হাতে হাতে নবিজির জীবনীগ্রন্থ পৌঁছে দেয়া। গ্রন্থটির অধিক প্রচার ও প্রসারে অংশগ্রহণ করা ।
গ. ‘আর রাহিকুল মাখতুমে'র যে অনুবাদগুলো বাজারে পাওয়া যাচ্ছে, সেগুলোর অনুবাদ মূলানুগ নয়। বেশ বাড়িয়ে ও কমিয়ে অনুবাদ করা হয়েছে। তাই কিতাবটির মূলানুগ একটি তরজমা পাঠকের হতে তুলে দেয়ার ক্ষুদ্র প্রচেষ্টা। কিতাবটির অনুবাদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে সবচে' বেশি ভূমিকা পালন করেছেন বইপল্লির সত্ত্বাধিকারী মুফতি ছানা উল্লাহ সিরাজী হাফিযাহুল্লাহ। তাঁর উৎসাহ ও উদ্দীপনায় আমরা কয়েকজন মিলে অনুবাদকর্ম শেষ করার চেষ্টা করেছি। অনুবাদটি কয়েক হাতে সম্পন্ন হওয়ায় কোথাও কোথাও বাচনভঙ্গিতে অসঙ্গতি থেকে যাওয়া অসম্ভব কিছু নয় ।
আমি অধম আংশিক অনুবাদের সাথে সাথে পূর্ণ কিতাবটি পরিমার্জন করেছি। সকলের রূপান্তরকে এক ধারায় নিয়ে আসার চেষ্টা করেছি। অনুবাদের ক্ষেত্রে আমরা আল্লামা মুবারকপুরী রচিত আরবি ‘আর রাহিকুল মাখতুম’ ও তাঁর অনূদিত উর্দু তরজমাটিকে সামনে রেখেছি। আল্লাহ তাআলার মেহেরবানীতে আমরা মূল আরবি গ্রন্থের ধারাবাহিকতা ও লেখকের ভাব-উদ্দেশ্য বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি। তাছাড়া সর্বাধিক সঠিক তথ্য নিশ্চিত করতে একাধিক ইসলামিক স্কলার দ্বারা সম্পাদনা ও নিরীক্ষণ করিয়েছি। প্রত্যেক ঐতিহাসিক তত্ত্বের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে মূল গ্রন্থের টিকা ছাড়াও প্রয়োজনীয় টীকা সংযোজন করেছি। আর সবশ্রেণির পাঠকের জন্য গ্রন্থটি বোধগম্য করতে চলিত ও তুলনামূলক সহজ শব্দচয়ন করেছি।
অনুবাদটিকে নির্ভুল ও নির্ভরযোগ্য করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। এরপরও ভুল থেকে যাওয়া অস্বাভাবিক নয়। নির্ভুলতা শুধু কালামুল্লাহর জন্যই শোভা পায়; নির্ভুলতা কালামুল্লাহর মুজিযা। এর বাইরে সকল বইয়ে ভুল থাকবে, এটাই স্বাভাবিক। মেহেরবানি করে কোনো সুহৃদ পাঠক আমাদের ভুলের ব্যাপারে অবহিত করলে আমরা কৃতজ্ঞতায় আবদ্ধ থাকবো এবং পরবর্তী সংস্করণে সংশোধন করে নেবো, ইনশাআল্লাহ ।
নুরুল হুদা পলাশী
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।