banner image
11% ছাড়
img

অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী (হার্ডকভার) hardcover

লেখক: আহমদ ছফা

৳250.00 ৳ 223.00 ইনস্ট্যান্ট ৳ 27.00 সেভ করুন (11% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Literature & Fiction

প্রকাশনী: মাওলা ব্রাদার্স

সংস্করণ: 2013

সাব ক্যাটাগরি: Contemporary novel

পৃষ্ঠা সংখ্যা: 144


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী (হার্ডকভার)
ক্যাটাগরি Literature & Fiction
লেখক আহমদ ছফা
প্রকাশনা মাওলা ব্রাদার্স
পৃষ্ঠা সংখ্যা 144
সংস্করণ 2013
ভাষা Bangla

অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী (হার্ডকভার)

‘অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ
সত্য কল্পকাহিনীর চাইতে আশ্চর্যতরো। এটা আপ্তবাক্য। যে কাহিনীর মূলে সত্যের স্পর্শ নেই, সে কাহিনী মূল্যহীন। আহমদ ছফার দুই খণ্ডে সমাপ্ত আত্মজৈবনিক উপন্যাস অর্ধেক নারী অর্ধেক। ঈশ্বরী একটি অসাধারণ প্রেমের উপন্যাস। নর-নারীর প্রেম হলো সবচাইতে জটিলতম শিল্পকর্ম। প্রেমজ একটি অঙ্গীকার না থাকলে প্রেমের কাহিনী বয়ান করা যায় না। আহমদ ছফা অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী উপন্যাসের প্রথম। খণ্ডটিতে প্রেমজ অঙ্গীকার নিয়েই প্রেমের কথা বলেছেন। লেখক একেকটি নারী চরিত্রকে এমন জীবন্তভাবে উপস্থাপন করেছেন, নারীদের মনোজগতের এমন উন্মোচন ঘটিয়েছেন; গ্রন্থটি পাঠ করলে মনে হবে জীবনের করুণতম অভিজ্ঞতার উৎস থেকেই জন্ম লাভ করেছে এই সমস্ত চরিত্র। প্রেমে পড়ার জন্য যেমন সৎ, একনিষ্ঠ হৃদয়বৃত্তির প্রয়োজন, তেমনি প্রয়োজন প্রেম কথা বয়ান করার জন্য আরেক ধরনের নিষ্ঠা এবং সততার। শক্তির সঙ্গে সততার সম্মিলন সচরাচর ঘটে না। আহমদ ছফা এই অনুপম রচনাটিতে সেই আপাত অসম্ভবকে সম্ভব করে তুলেছেন।
মনস্বীতাসম্পন্ন অনেকগুলো উপন্যাস আহমদ ছফার কলম থেকে বেরিয়েছে। নর-নারীর প্রেমকে উপজীব্য করে তাঁর উপন্যাস লেখার এটিই প্রথম প্রয়াস। অসাধারণ লিপি-কুশল লেখকের এই। ধ্রুপদধর্মী উপন্যাসটিতে মানব-মানবীর প্রেম যে, এক নতুনতরো ব্যঞ্জনায় দেদীপ্যমান হয়ে উঠেছে, সে কথা বলার অপেক্ষা রাখে না।

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।