banner image
14% ছাড়
img

বাংলাদেশের রাজনৈতিক জটিলতা (হার্ডকভার) hardcover

লেখক: আহমদ ছফা

৳175.00 ৳ 150.00 ইনস্ট্যান্ট ৳ 25.00 সেভ করুন (14% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Articles & Research

প্রকাশনী: খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি

সংস্করণ: 2023

সাব ক্যাটাগরি: Politics and Politicians

পৃষ্ঠা সংখ্যা: 56


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম বাংলাদেশের রাজনৈতিক জটিলতা (হার্ডকভার)
ক্যাটাগরি Articles & Research
লেখক আহমদ ছফা
প্রকাশনা খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি
পৃষ্ঠা সংখ্যা 56
সংস্করণ 2023
ভাষা Bangla

ন্যাশনাল আওয়ামী পার্টি বলে কথিত সারা পাকিস্তান প্রসারিত বামপন্থী রাজনৈতিক দলটি তখনো দ্বিখণ্ডিত হয়নি। তৎকালীন পূর্ব-পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবির প্রতি এই রাজনৈতিক প্রতিষ্ঠানটিই ছিল সর্বাধিক দরাজকণ্ঠ এবং সোচ্চার। পাকিস্তানের পূর্বাঞ্চলের নামকরণ ‘পূর্ব-বাংলা'র স্থলে সরকারিভাবে ‘পূর্ব-পাকিস্তান' ঘোষণা করা হলেও এই দলের অনুসারী তরুণ ছাত্র এবং বুদ্ধিজীবীবৃন্দ আলাপ আলোচনা, সভা সমিতি এমনকি কাগজে পত্রে সরকারি আইন ফাঁকি দিয়ে 'পূর্ব-বাংলা' নামটিই ব্যবহার করত। পাকিস্তান সরকারের হোমরাচোমরা মন্ত্রী থেকে শুরু করে সরকারি আমলা এবং দক্ষিণপন্থী সমস্ত রাজনৈতিক দল এই সংগঠনটিকে 'ভারতবর্ষের চর', ‘নেহেরু অ্যাডেড পার্টি' এবং 'ইসলাম ও পাকিস্তানের শত্রু' হিসেবে চিহ্নিত করে প্রকাশ্যে ধিক্কার করতে কুণ্ঠিত হতেন না। এই দলটির ঘোষিত লক্ষ্যের মধ্যে স্বাধীন জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতি, সমাজতন্ত্র অভিমুখী অর্থনীতি এবং তৎকালীন পূর্ব-পাকিস্তানের স্বায়ত্তশাসন— এই তিনটিই ছিল প্রধান দাবি। অবশ্য পূর্ব-পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি তাঁদের পক্ষে স্বতন্ত্রভাবে উচ্চারণ করার ক্ষমতা ছিল না। তাই তাঁরা পূর্ব-পাকিস্তানের সঙ্গে পশ্চিম-পাকিস্তানের প্রদেশসমূহেরও স্বায়ত্তশাসন দাবি করতেন। তাঁরা যুক্তি প্রদর্শন করতেন— পাকিস্তানের প্রতিটি প্রদেশের আলাদা আর্থিক জীবন, ভাষা এবং সংস্কৃতির বাধাহীন বিকাশের মধ্যেই গোটা পাকিস্তানি জনগণের কল্যাণ নিহিত রয়েছে। বেলুচিস্তান এবং উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের কতিপয় নেতা এবং প্রাগ্রসর রাজনৈতিক দর্শনের অনুরাগী কতিপয় কর্মী তাঁদের সঙ্গে যোগ দেন। পশ্চিম-পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্রম-প্রসারমান আমলাতান্ত্রিক এবং রাজনৈতিক প্রভাব ঠেকিয়ে রাখার উদ্দেশ্যেই তাঁরা পাকিস্তানের পূর্বাঞ্চলের কতিপয় নেতার সঙ্গে মিলেমিশে একটি রাজনৈতিক সংগঠন খাড়া করেন ।

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।