| বইয়ের নাম | নস্টালজিয়ায় নব্বই |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| প্রকাশনা | Unity Publication |
| পৃষ্ঠা সংখ্যা | 240 |
| সংস্করণ | 2025 |
| ভাষা | Bangla |
নব্বই শব্দটা শুনলেই অজান্তেই কানে ভেসে আসে ধুলোমাখা ক্যাসেট প্লেয়ারের বারবার বাঁধতে থাকা হেমন্ত মুখোপাধ্যায়ের গান। কোনো বারান্দায় বসে থাকা রমনীর অপেক্ষায় থাকা সেই টেলিফোনের ট্রিং ট্রিং শব্দ। ম্যাসেজে নয় তখন প্রেমটাও ছিলো চিঠির খামে মোড়া কাঁপা হাতে লেখা, “ভালো আছো তো?”। সাদা কালো ছবির মতো সাদামাটা জীবনের সেই নির্ভেজাল সময়টা এখন ডিজিটাল যুগে এসে কোথাও হারিয়ে গেছে। না হারিয়ে যায় নি, হয়তো লুকিয়ে আছে কোনো খয়েরি মলাটের ডায়েরিতে, কোনো ধুলোজমা সেই রেডিওতে নয়তো মনের অন্তরালের কোনো স্মৃতিতে।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।