| বইয়ের নাম | জোছনা মেখো রোদ (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | জাহিদ হাসান ওয়াসিক |
| প্রকাশনা | বই অঙ্গন প্রকাশন |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| ভাষা | Bangla |
“খোদা আর কত তুফানে দাঁড়াইলে
আমার নাম হবে হিমালয়
অথচ আমি তো চেয়েছিলাম শিমুলতুলার জীবন।”
সৃষ্টিকর্তার কাছে একটি নরম শিমুলতুলার জীবনের প্রার্থনা দিয়ে শুরু তরুণ কবি জাহিদ হাসান ওয়াসিকের লিখা প্রথম কাব্যগ্রন্থ ‘জোছনা মেখো রোদ’।
যেই গ্রন্থে লেখক তার শব্দ-ছন্দের বুননে চেষ্টা করেছেন মানুষের জীবন, জীবনসংগ্রাম, কোলাহল, কলরব, নীরবতা, প্রেম, বিরহ, বিপ্লব প্রত্যেকটা অনুভুতির এক অপূর্ব উপাখ্যান রচনা করতে।
তিনি যেমন একটি সহজ জলফড়িংয়ের জীবন প্রার্থনা করেছেন তেমনি আবার লিখেছেন-
“ভয় করি না বুলেট গ্রেনেড, মিছিলেই আমি রবো”
লিখেছেন “ভাঙতে আইলে গড়বো আরো, মারতে আইলে বাঁচবো তত।”
অন্যায়ের বিরুদ্ধে তার আওয়াজে তিনি ক্ষমা রাখেননি কোনোরূপ।
আবার তার ‘গোলাপ যার অস্ত্র’ কবিতায় উনি কেবল ভালোবাসাকেই তার অস্ত্র হিসেবে বর্ণনা করেছেন। যাবতীয় বিষাদ, ক্ষোভের প্রতিবাদে ‘ভালোবেসে’ নিতে চেয়েছেন তার প্রতিশোধ।
এছাড়া একজন প্রেমিকের চাতক রূপে প্রেম চেয়ে যাওয়াকেও সুনিপুন কালিতে বর্ণনা করে গেছেন তিনি একের পর এক কবিতায়। লিখেছেন প্রেমিকার প্রত্যাখান কিভাবে তাকে ব্যথিত করে, তোলপাড় করে দেয় তার দুনিয়া।
প্রেমিকাকে ভালোবেসে তার সমস্ত জীবন সেই মানুষের বেণীতে বেঁধে দিতে চেয়েছেন, চেয়েছেন প্রিয়তমার শত বিষাদ চুরি করে নিজে গিলে ফেলতে সেই হেমলক।
তিনি লিখেছেন কিভাবে আলো নিভে গেলে মানুষ একা, কিভাবে কারো দূর্দিনে কেউ থাকে না পাশে।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।