| বইয়ের নাম | বেখেয়ালি মনে (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | জুনাইয়া জিনু |
| প্রকাশনা | Shorbindhu Prokashon |
| পৃষ্ঠা সংখ্যা | 160 |
| সংস্করণ | 2026 |
| ভাষা | Bangla |
বেখেয়ালি মনে (হার্ডকভার)
"মুগ্ধ ভাই… আমার পাশে একটুখানি শুবেন?” জীবনের পরতে পরতে আপনার নিকটে যাবার সৌভাগ্য আমার হয়ে উঠেনি কোনোদিন। এই অন্তিম প্রহরে না হয় আপনার বক্ষখানি সামান্য ভিক্ষা দিন আমায়! আমি সেখানে মাথা রেখেই না হয় নিঃশব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। আমি খুব ক্লান্ত মুগ্ধ ভাই… অনেক বছর ধরে ঠিক করে ঘুমাতে পারিনি…আজ একটু আপনার বুকে মাথা রেখে ঘুমাতে দেবেন?”
এই অনুরোধ যেন মৃত্যুর আগে জীবনের শেষ চাওয়া। মুগ্ধ আর কিছু বলতে পারে না, চোখের পানি অঝোরে গড়িয়ে পড়ে। সে ধীরে ধীরে রুদ্রানীর পাশে শুয়ে পড়ে। আলতো করে তাকে নিজের বুকে টেনে নেয়, তারপর শক্ত করে জড়িয়ে ধরে।
রুদ্রানী চোখ বন্ধ করে। শান্ত, পরম আবেশে এ যেন পৃথিবীর শ্রেষ্ঠ শান্তি। রুদ্রানী এবার ধীরে বলে, “একটা কথা বলবেন?”
“কি?”
“আমাকে একবার বলবেন ‘ভালোবাসি রুদ্রানী’? বড্ড শুনতে ইচ্ছে করছে। চলেই তো যাব, শেষ বার না হয় মিথ্যা হলেও একটু বলুন। তাহলে আর কোনো আফসোস থাকবে না আমার।”
এই কথায় মুগ্ধর বুকটা ভেঙে চুরমার হয়ে যায়। সে আরও শক্ত করে জড়িয়ে ধরে রুদ্রানীকে কাঁদতে কাঁদতে বলতে থাকে, “হ্যাঁ… হ্যাঁ… আমি তোকে ভালোবাসি রুদ্রানী, আমি তোকে ভালোবাসি, শুধু তোকে ভালোবাসি... শুধু তোকেই ভালোবাসি, তুই শুনছিস রুদ্রানী? তোর মুগ্ধ ভাই তোকে ভালোবাসে।”
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।