| বইয়ের নাম | হিফযুল ঈমান (পেপারব্যাক) |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ |
| প্রকাশনা | Roshid Book House |
| পৃষ্ঠা সংখ্যা | 62 |
| সংস্করণ | 2019 |
| ভাষা | Bangla |
প্রশ্নঃ দীনের সহায়তাকারী ও মজবুত শরীআতের সাহায্যকারীদের নিকট জিজ্ঞাস্য বিষয় এই যে, যায়েদ নামক জনৈক ব্যক্তি বলিতেছে যে, সাজদাহ দুই প্রকার। ১। ইবাদাতের সাজদাহ, ২। সম্মানসূচক সাজদাহ ।ইবাদাতের সাজদাহ আল্লাহ তাআলার সহিত নির্দিষ্ট আর সম্মানের সাজদাহ কাহারো সহিত নির্দিষ্ট নয়। আরও বলে যে, কবর তাওয়াফ করা জায়েয। প্রমাণ- হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহলভী (রহঃ) তাঁহার রচিত “আল-ইন্তিবাহ ফী সালাসিলি আওলিয়ায়িল্লাহ” নামক গ্রন্থের দশম পৃষ্ঠার ১২ লাইনে কাশফে কুবূরের বর্ণনায় বলিয়াছেন, “অতঃপর সাতবার তাওয়াফ করিবে আর ঐ তাওয়াফের মধ্যে তাকবীর পাঠ করিবে, তাওয়াফ ডানদিক হইতে আরম্ভ করিবে, তারপর পায়ের দিকে মুখমন্ডল রাখিবে” (শেষ পর্যন্ত)। ইহার দ্বারা কবর তাওয়াফ করা, সাজদাহ করা ও চুমু খাওয়া সব জায়েয বলিয়া প্রমাণিত হইল ।সে আরো বলে যে, ইলমে গায়েব বা অদৃশ্য জ্ঞান দুই প্রকার । ১ । মৌলিক অদৃশ্য জ্ঞান, এই অর্থে আল্লাহ তাআলা ব্যতীত আর কেত অদৃশ্য জ্ঞানী হইতে পারে না। ২। কার্যকারণ বা মধ্যস্থতার মধ্যমে অর্জিত অদৃশ্য জ্ঞান। ...
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।