| বইয়ের নাম | আ’মালে কুরআনী (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ |
| প্রকাশনা | আকিক পাবলিকেশন্স |
| পৃষ্ঠা সংখ্যা | 302 |
| সংস্করণ | 2016 |
| ভাষা | Bangla |
অনুবাদকের কথা
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রব্বুল আলামীনের জন্য। যিনি পবিত্র কুরআনের কিছু অংশকে মু'মিনদের জন্য রহমত ও আরোগ্যদানকারী হিসেবে অবতীর্ণ করেছেন। এ কারণে কুরআনে বর্ণিত যেসব আমলসমূহ এ গ্রন্থে স্থান পেয়েছে তা অত্যন্ত কার্যকরী ও পরীক্ষিত আমল থেকে সংগৃহীত হওয়ার কারণে দীর্ঘদিন মুসলিম জাহানের কাছে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। তবে এসব আমলের পরিপূর্ণ সুফল তখনই পাওয়া যাবে যখন আল্লাহ তাআলার ওপর পূর্ণ আস্থা রেখে এগুলোকে নির্দেশিত প্রক্রিয়ায় আমল করা হবে এবং যথাযথ আমল করা হবে।
আ’মালে কুরআনী নামক এ গ্রন্থটি উর্দু ভাষায় রচনা করেছেন হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী রহ.। অনুবাদে আমরা কিছু শিরোনাম সংযোজন করেছি এবং যেসব জায়গায় কেবল সূরার নাম উল্লেখ করে আমলের পদ্ধতি বর্ণনা করা হয়েছে সেসব স্থানে আমরা পূর্ণ সূরা উল্লেখ করেছি। তবে একই সূরা একাধিকবার হলে তা পুনরায় ব্যক্ত করিনি। বহু স্থানে কুরআনের তরজমার ক্ষেত্রে ভাবার্থই প্রাধান্য পেয়েছে। যথাসম্ভব কুরআনের আয়াতসমূহের সাথে সূরার নাম সংযোজন করা হয়েছে।
আমরা সর্বস্তরের সুধীজনের কাছে আমাদের এ হাদিয়াটুকু পেশ করতে পেরে যেমন অনন্দ অনুভব করছি তেমনি আশা করছি যেন পাঠক আমাদের এ বইয়ের কল্যাণমূলক সব ধরনের পরামর্শ দান করবেন। আমীন ইয়া রব্বাল আলামীন
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।