| বইয়ের নাম | বরকতময় রাতসমূহ (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী , আল্লামা আশেক এলাহী বুলন্দ শহরী (রহ.) , হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ |
| প্রকাশনা | Al-Modina Library |
| পৃষ্ঠা সংখ্যা | 160 |
| সংস্করণ | 2022 |
| ভাষা | Bangla |
বিশ্বনবীর মিরাজ
মহাবিশ্বের মহাবিস্ময়
মুখবন্ধ
এ গ্রন্থে কোরআন, হাদীস, তাফসীর ও সীরাতের বিভিন্ন কিতাব থেকে মিরাজ শরীফের ঘটনা বিস্তারিতভাবে লিপিবদ্ধ করা হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ প্রিয়নবী হযরত রাসূলে কারীম (স) ঊর্ধ্বজগৎ ও অধঃজগতে যা কিছু প্রত্যক্ষ করেছেন, তা সবিস্তারে বর্ণনা করা হয়েছে। যেমন— বোরাকে সওয়ার হওয়া, বায়তুল মোকাদ্দাসে সমস্ত নবী-রাসূলগণের নামাজে ইমামতি করা, সপ্ত আসমানে তশরীফ নিয়ে যাওয়া, আসমানসমূহে নবী-রাসূলগণের সঙ্গে সাক্ষাৎ করা, নবী-রাসূলগণ কর্তৃক আমাদের নবীজিকে সংবর্ধনা প্রদান, হযরত মুসা (আ)-এর বারবার মনোযোগ ও দৃষ্টি আকর্ষণের ফলে পঞ্চাশ ওয়াক্ত নামাজের স্থলে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হিসেবে বাকি থাকা, নবীজির সিদরাতুল মুনতাহা পরিদর্শন করা, বায়তুল মামুর পরিদর্শন করা, জান্নাতে প্রবেশ করা, জাহান্নাম প্রত্যক্ষ করা- এসব বিষয় বিস্তারিতভাবে সূত্রসহ লিপিবদ্ধ করা হয়েছে। এছাড়াও আরো নানাবিধ বিষয় সবিস্তারে বর্ণনা করা হয়েছে এখানে । পাশাপাশি মিরাজের বিভিন্ন রহস্য ও বিধানাবলিও তুলে ধরা হয়েছে।পরিশেষে নাস্তিক ও মিরাজ অস্বীকারকারীদের নানারকম অভিযোগ ও আপত্তির উত্তরও প্রদান করা হয়েছে অত্যন্ত শাণিত যুক্তির মাধ্যমে ।আল্লাহ রাব্বুল আলামীনের অপরিসীম করুণা এবং সীমাহীন দয়া ও তৌফিকে অধম এ পুস্তিকাটি রচনা করতে সক্ষম হয়েছি। আমি এ পুস্তিকায় ইসরা ও মিরাজের ঘটনাবলি লিপিবদ্ধ করেছি। সাধারণত সহীহ বুখারী শরীফ, সহীহ মুসলিম শরীফ এবং হাদীসের অপরাপর কিতাবসমূহ থেকে আমি বর্ণনাসমূহ সংকলন করেছি। আর তাফসীরের কিতাবাদির মধ্য থেকে তাফসীরে ইবনে কাছীর হতে অধিকাংশ বর্ণনা গ্রহণ করেছি। আবার কিছু কিছু বিষয় এমন আছে, যেগুলো ইমাম বায়হাকীর ‘দালায়েলুন নুবুওয়াত' থেকে এবং সীরাতে ইবনে হিশাম থেকে গ্রহণ করেছি।...
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।