| বইয়ের নাম | সাইমুম সিরিজ ৬০ : হুই উইঘুরের হৃদয়ে (পেপারব্যাক) |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | আবুল আসাদ |
| প্রকাশনা | Bangla Sahityo Prishod |
| পৃষ্ঠা সংখ্যা | 192 |
| সংস্করণ | 2018 |
| ভাষা | Bangla |
ঘটনাস্রোত আহমদ মুসাকে আবার নিয়ে এল হুই উইঘুরদের দেশে। মৈত্রী ও সমঝোতার অবস্থা ভেঙে পড়ায় উইঘুররা আবার সংঘাতে জড়িয়ে পড়েছে । অবিশ্বাস ও হিংসার আগুন পোড়াচ্ছে সরকার ও উইঘুর দু'পক্ষকেই। হাইজ্যাক হওয়া একটা জাহাজে আহমদ মুসা এসে পৌঁছল চীন উপকূলের এক শহরে । ভয়ংকর সন্ত্রাসীরা বন্দী করল সান ইয়াত ঝুং ও লরি ঝাও নামের চীনা দুই তরুণ-তরুণীকে । তাদের রক্ষা করতে গিয়ে আহমদ মুসাও বন্দী হলো । শীঘ্রই আহমদ মুসা জানল চীন জুড়ে ভয়ংকর শক্তিশালী সন্ত্রাসীরা চীনা এক এ রাজতন্ত্রের উত্তরসুরী এবং বাইরের সমর্থনপুষ্ট । আরও জানল চীনা সরকার ব্যবস্থা এবং হুই উইঘুর সকলেরই এরা শত্রু । এদের লক্ষ্য নৈরাজ্য সৃষ্টি করা। এরা একদিকে উইঘুরদের উস্কানী দিচ্ছে, অন্যদিকে সরকারকে উইঘুরদের বিরুদ্ধে ব্যবহার করছে। আহমদ মুসা জড়িয়ে পড়ল ঘটনার সাথে । ল চীনা দুই তরুণ-তরুণীকে মৃত্যুর মুখ থেকে বাচিয়ে পালাল বন্দীখানা থেকে। এই তরুণটি চীনা ক্যুনিস্ট পার্টি ও দেশের প্রেসিডেন্টের ছেলে এবং তরুণীটি চীনা সেনাপ্রধানের মেয়ে । ... আহমদ মুসা প্রবেশ করল রাষ্ট্রীয় ঘটনা প্রবাহের মূল স্রোতে । শুরু হলো তার মিশন এই মিশনে লু ঝি ঝাও ও সান ইয়াত ঝুং প্রধান চরিত্র হয়ে দাড়াল কিভাবে? সন্ত্রাসী ষড়যন্ত্রকারী কারা? বিদেশি শক্তিই বা কারা? কিভাবে হুই উইঘুরদের রক্ষার মিশন নিয়ে এগোচ্ছে আহমদ মুসা? কোন পরিণতির দিকে গড়াচ্ছে তার কঠিন মিশন ? এসব প্রশ্নের জবাব নিয়ে এসেছে সাইমুম ৬০ হুই উইঘুরের হৃদয়ে ।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।