| বইয়ের নাম | রোদের ডানায় জলপুষ্পের ঘ্রাণ |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | রফিকুল ইসলাম |
| প্রকাশনা | Babui Prokashoni |
| পৃষ্ঠা সংখ্যা | 64 |
| সংস্করণ | 2024 |
| ভাষা | Bangla |
রোদের ডানায় জলপুষ্পের ঘ্রাণ
রোদের আগুনে পুড়ছে চেতনার বৈশাখ
তৃষ্ণায় কাতর পথের ধারে ঘাসফুল,
রঙ বাহারি গুল্মসারি তপ্তদহনে ঝিমায়
একফোটা জল নেই মেঘেদের ডানায়,
উঁচু আকাশ নীলে চিলের পালক ছুঁয়ে
সবুজের বুকে খসে পড়ে আগুনের ফুল
পুড়ছে মাটি শাখারির দোকানে পুড়ছে
বিধস্ত বিধবার দু'আনি কানের দুল।
দুর্বাঘাসে ঠোঁটে দুঃখ বুনে-বুনে ফেরে
রৌদ্রপোড়া শালিক আগুনের শোকে,
বিষণ্ন বিকেলে বৃষ্টিভেজা বুনোফুলে
উড়বে কি বিবাগী প্রজাপতি মন রঙধনু রঙ মেখে!
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।