| বইয়ের নাম | ভালবাসার তিনদিক (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | ইমদাদুল হক মিলন |
| প্রকাশনা | এশিয়া পাবলিকেশন্স |
| পৃষ্ঠা সংখ্যা | 103 |
| সংস্করণ | 4th |
| ভাষা | Bangla |
এত সকালে বেলালের কখনও ঘুম ভাঙে না। আজ ভাঙল। ঘুমের ভেতর থেকে বেলাল শুনতে পেয়েছে অবিরাম বেজে যাচ্ছে কলিংবেল। সেই শব্দে খুবই বিরক্ত হল সে। কে এল? তারপরই কাজের বুয়াটির কথা মনে পড়ল বেলালের। সকালবেলা বুয়া আসে। সকাল ছটা সাতটা থেকে রাত নটা দশটা অব্দি থাকে বেলালের ফ্ল্যাটে। সংসারের যাবতীয় কাজকর্ম করে। এমন কি বাজার টাজার পর্যন্ত। কিন্তু অসুবিধা একটাই বুয়ার, রাতেরবেলা সে কখনও এই ফ্ল্যাটে থাকে না। রেল লাইনের ওপারের এক বস্তিতে থাকে তার মেয়ে। মেয়েটি স্বামী পরিত্যাক্তা। তিনটি বাচ্চা আছে তার। রাতেরবেলা বুয়া গিয়ে তার মেয়ের কাছে থাকে। নাতী নাতনিদের কাছে থাকে। কিন্তু বুয়া এসে তো কখনও বেল বাজায় না। দরজায় টুকটুক করে, খুবই আস্তে আস্তে নক করে। সেই শব্দ বেলালের কখনও কানেই যায় না। দরজা খুলে দেয় তাহের। নিঃশব্দে ফ্ল্যাটে ঢুকে কাজকর্ম শুরু করে বুয়া । বেলালের যখন ঘুম ভাঙে তখন সকালবেলার বেশির ভাগ কাজ শেষ করে ফেলে সে। সেই বুয়া আজ কলিংবেল বাজাচ্ছে! ধুত্তেরি। সকালবেলায়ই মেজাজটা খাট্টা হয়ে গেল বেলালের। অনেকটা রাত করে ঘুমানোর অভ্যেস বলে এত সকালে ঘুম ভাঙলে মেজাজ খুবই তিরিক্ষি হয়ে যায়। এখনো হল। তিরিক্ষি মেজাজ নিয়ে চোখ ডলতে ডলতে বিছানা ছাড়ল সে। বেলালের ফ্ল্যাটে আর কেউ নেই। দু বেডের ফ্ল্যাটে কয়েকদিন ধরে বেলাল সম্পূর্ণ একা। তার সঙ্গে এই ফ্ল্যাটে থাকে তার এক জুনিয়র বন্ধু। তাহের। খুবই নামকরা একটি এডভার্টাইজিং ফার্মে একজিকিউটিভের চাকরি করে। গত বছর সোসিওলোজিতে মাস্টার্স করেছে। করেই চাকরিতে ঢুকে গেছে। বেশ ভাল ছেলেটি। চারদিন হল গ্রামের বাড়ি চলে গেছে তাহের। ঈদের বেশ কয়েক দিন আগেই অফিস থেকে ছুটি নিয়েছে। সেই ছুটির সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে তবে ফিরবে। ফ্ল্যাটে বেলাল যেহেতু একা সুতরাং নিজের রুমের দরজা খোলা রেখেই ঘুমিয়েছিল সে। এখন তাই বিছানা ছেড়ে রুমের দরজা খোলার ঝামেলা করতে হল না। চোখে তখন ঘুমভাব লেগে আছে, বেলাল তার ফ্ল্যাটে ঢোকার দরজার দিকে এগিয়ে গেল।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।