banner image
22% ছাড়
img

ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ (হার্ডকভার) : ডেল কার্ণেগী hardcover

লেখক: ডেল কার্ণেগী

৳160.00 ৳ 125.00 ইনস্ট্যান্ট ৳ 35.00 সেভ করুন (22% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Career and Skill Development

প্রকাশনী: জয় প্রকাশন

সংস্করণ: 2023

সাব ক্যাটাগরি: Self-Development & Motivation

পৃষ্ঠা সংখ্যা: 93


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ (হার্ডকভার) : ডেল কার্ণেগী
ক্যাটাগরি Career and Skill Development
লেখক ডেল কার্ণেগী
প্রকাশনা জয় প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা 93
সংস্করণ 2023
ভাষা Bangla
আপনাদের কথাটা হয়তাে বিশ্বাসই হবে না। অবশ্য সেটা সাধারণভাবে বিশ্বাস না হওয়ারই কথা যে, পৃথিবীতে যথাযথভাবে জীবন কাটাতে গেলে চারটি বিশেষ পথ অবলম্বন করা দরকার। এই চারটে বিষয় ধরেই প্রত্যেক মানুষের আসল বিচার ঘটে। অন্যেরাই সে বিচার করে জেনে রাখা চাই। বিষয় চারটি কি? হ্যাঁ, এই প্রশ্ন এই বই পড়তে শুরু করার আগে আপনাকে অবশ্যই করতে হবে। আর তার উত্তরও আপনাকে অবশ্যই করতে হবে। এবং তার উত্তরও আপনাকে পেতে হবে। শুধু পাওয়া নয়, জীবনে সুখ স্বাচ্ছন্দ্য পেয়ে বেঁচে থাকতে গেলে তাকে কাজেও লাগাতে হবে। সেই চারটি বিষয় হল : ১। আমরা কী করি? ২। আমাদের বাহ্যিক আকৃতি কী? ৩। আমরা কীভাবে কী কথা বলি? ৪। আমাদের সেই বলার পদ্ধতি কী রকম? একটু ভেবে দেখুন কথাগুলাে। ভাবলেই পরিষ্কারভাবে বুঝতে পারবেন মানুষকে এই প্রতিযােগিতাপূর্ণ বিশ্বে নিজের স্থানটি ঠিকমত আয়ত্ত করতে অমানুষিক পরিশ্রম করতে হয়। আর সে কাজ করার জন্য উপরের চারটি বিষয়ই হলাে সবচেয়ে মনে রাখার মত। এ মত পদ্ধতিগত ব্যাপারে না ঢুকেও বলা যায় উপরের বিষয়গুলােই একজন সফল মানুষের সব সাফল্যের গােড়ার কথা। কথাটা অবশ্য এভাবে না বলাই ঠিক। কারণ এই বিষয়গুলাে কোন পদ্ধতি নয়। আসলে কাউকে বিচার করার পথ মাত্র। এই পথ দিয়েই একজন সফল মানুষের বিচার সম্ভব। কিন্তু বিচার করার ফলশ্রুতি কী? এ প্রশ্নও করা স্বাভাবিক। আসলে এগুলাে থেকেই একজন পরিপূর্ণ মানুষের সঠিক পরিচয় পেতে পারে সবাই। কী বলতে চাই নিশ্চয়ই সকলে উপলব্ধি করতে পেরে থাকবেন। হ্যাঁ, একজন সরল মানুষের সাফল্যের গােড়ার সেই কথাটাই বলতে চাই। অর্থাৎ চারটি বিষয়ের অর্থ হলাে একজন মানুষের সঠিক ব্যক্তিত্ব প্রকাশেরই চাবিকাঠি। এই পৃথিবীতে মানুষের সংখ্যা কত? অন্তত কয়েক'শ কোটি তাে বটেই, এতাে একজন স্কুলের ছাত্রও জানে। অথচ ভাবলেও অবাক হতে হয় সেই কোটি কোটি মানুষের মধ্যে সফলতার মুখ দেখেন কজন? দেশে দেশে এমন মানুষের সংখ্যা জনসংখ্যার অনুপাতে বড়ই নগণ্য। তাই না? এ কথা তাই সকলের স্বীকার করা উচিত সফলতা তাদেরই আসে যারা সঠিকভাবে তাদের জীবনকে পরিচালনা করতে পারেন।

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।