জনসংযোগের কাজই বোধ হয় সবচেয়ে বড় সমস্যা , বিশেষ করে আপনি যদি হন ব্যবসাদার ।আর এটা আপনি যদি গৃৃহকর্মী, স্থপতি বা প্রযুক্তিবিদও হন তাহলেও সত্য। কয়েক বছর আগে শিক্ষকদের উন্নতির জন্য কার্নেগী ফাউন্ডেশনের আনুকুল্যে এক অনুসন্ধানের ফলে খুব গুরুত্বপূর্ন আর অর্থপূর্ন ব্যাপার প্রকাশ পায়- যে ব্যাপারটা পরে কার্নেগী ইনস্টিটিউট অব টেকনোলজিতে আরও গবেষণায় সমর্থিত হয়। এই গবেষণায় আরও প্রকাশ পায় যে ইঞ্জিনিয়ারিংয়ের মত কারিগরী বিষয়েও যে কোন মানুষের অর্থকরী সাফল্যের শতকরা 15 ভাগ নির্ভরশীল তার কারিগরী জ্ঞানের উপর আর শতকরা 85 ভাগ মানবিক জ্ঞানের উপর এটা হলো তার ব্যক্তিত্ব আর মানুষকে পরিচালিত করার দক্ষতার উপর।