banner image
25% ছাড়
img

ফিরে এসো নীলাঞ্জনা hardcover

লেখক: নাসির আহমেদ কাবুল

৳300.00 ৳ 225.00 ইনস্ট্যান্ট ৳ 75.00 সেভ করুন (25% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Literature & Fiction

প্রকাশনী: জলছবি প্রকাশন

সংস্করণ: 2024

সাব ক্যাটাগরি: Contemporary novel

পৃষ্ঠা সংখ্যা: 94


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম ফিরে এসো নীলাঞ্জনা
ক্যাটাগরি Literature & Fiction
লেখক নাসির আহমেদ কাবুল
প্রকাশনা জলছবি প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা 94
সংস্করণ 2024
ভাষা Bangla

ফিরে এসো নীলাঞ্জনা (হার্ডকভার) নাসির আহমেদ কাবুল

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই অমিতকে ভালোবাসতো ঝিনুক। অমিত ঝিনুকের কোনো আবেদনেই সাড়া দেয়নি। ছোটোবেলায় এক কিশোরীকে ভালোবেসেছিল সে। কিশোরী অনামিকা ছাড়া আর কোনো নারীই তার চোখে নারী মনে হয়নি কখনও। ঝিনুক বিশ্ববিদ্যালয়ে ছেড়ে আসার দশ বছরেও ভুলতে পারেনি অমিতকে। দীর্ঘ দশ বছরের হারিয়ে যাওয়া অমিতকে এক সময় খুঁজে পায় সে। এবারও সে প্রত্যাখ্যাত হয়। ভেঙ্গে পড়ে একেবারেই। কাউকে কিছু না বলে কোটি কোটি টাকার সম্পত্তি অমিতের নামে লিখে দিয়ে অজানায় বিদেশে পাড়ি জমায় সে। এই সম্পত্তি ঝিনুক পেয়েছে তার পালক পিতার কাছ থেকে।
পালক পিতার আর কোনো ওয়ারিশ না থাকায় সে ঝিনুককে পুরো বিষয়সম্পত্তি লিখে দিয়েছিল। পালক বাবা-মা লোকান্তরিত হয়েছেন অনেক আগে। ঝিনুকের বাড়ি বগুড়ায়। পারিবারিক কলহ ও লেখাপড়া করার দৃঢ়প্রত্যয় নিয়ে সে যখন পালিয়ে ঢাকা গিয়েছিল, তখন ট্রেনে বসে একমাত্র সন্তানহারা এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয় তার। ঝিনুক একপর্যায়ে তার জীবনের সব কথা খুলে বলে ট্রেনে বসেই। সেই থেকেই সে আশ্রিতা। ঝিনুকের আসল বাবা-মা মারা গেলে সে আর কখনোই বাড়ি ফিরে যায়নি। এসব কথা কেউ জানে না, অমিতও না। তবে বিদেশে যাওয়ার সময় ঝিনুক একটি দীর্ঘ চিঠিতে অমিতকে তার আসল পরিচয় জানিয়ে যায়। সে লিখেছিল যদি কোনোদিন অমিতের মন থেকে কিশোরী অনামিকার স্মৃতি মুছে যায়, সেদিন সে আবার ফিরে আসবে।
এরপর প্রায় কুড়ি বছর কেটে গেছে। ঝিনুক কি ফিরে এসেছিল? তার স্মৃতি থেকে কিশোরী অনামিকার সব স্মৃতি কি মুছে গিয়েছিল? সে কি ঝিনুককে নিজের করে নিয়েছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে ‘ফিরে এসো নীলাঞ্জনা’ উপন্যাসটিতে।

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।