| বইয়ের নাম | প্রেমের নেশা (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | সাজি আফরোজ |
| প্রকাশনা | Alor thikana prokashoni |
| পৃষ্ঠা সংখ্যা | 176 |
| সংস্করণ | 2021 |
| ভাষা | Bangla |
নাদিরা ধীরেধীরে তার চোখ জোড়া খুললো। পলকহীন চোখে কিছুক্ষণ নিজের দিকে তাকানোর পর কয়েক কদম পিছপা হলো সে। তার চোখ দুটো ছলছলে হয়ে উঠেছে। কিন্তু চোখ বেয়ে অশ্রু পড়ছে না! সে ধীরপায়ে পেছনে চলে যায় । টেবিলের উপরে থাকা ফটো ফ্রেমটা হাতে নেয় সে। যেখানে আছে তার আর নিহিতার ছবি। ফ্রেমে থাকা নিজের ছবিটার দিকে তাকায় নাদিরা । পরক্ষণেই আয়নার দিকে তাকায়। তার রাগ হয়, ভীষণ রাগ ।
আয়নায় থাকা মেয়েটিকে সে সহ্য করতে পারছে না । রাগে, দুঃখে সে তার হাতে থাকা ফ্রেমটি ছুড়ে মারে আয়নার দিকে । সাথে সাথে আয়নার কাচ ভেঙে চুরমার হয়ে যায় । নাদিরা মেঝেতে বসে পড়ে, মুখে দু'হাত চেপে হাউমাউ করে কাঁদতে থাকে। ঠিক তখনই একটি ছেলে কণ্ঠস্বর ভেসে আসে- এভাবে কাঁদছো কেন? মানুষের চেহারাটাই কি আসল? মনটা কিছুই না?
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।