| বইয়ের নাম | প্রিয় সাত কিশোর উপন্যাস |
|---|---|
| ক্যাটাগরি | Kids & Children's |
| লেখক | আনিসুল হক |
| প্রকাশনা | অনন্যা প্রকাশনী |
| পৃষ্ঠা সংখ্যা | 414 |
| সংস্করণ | 2024 |
| ভাষা | Bangla |
প্রিয় সাত কিশোর উপন্যাস : আনিসুল হক
প্রিয় কিশোর উপন্যাস বইটিতে সাতটি কিশোর-উপযোগী উপন্যাসিকা একসঙ্গে রাখা থাকল। সাতটা বই সাত রকমের। একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। কাহিনি আগাগোড়া আলাদা, প্লট একেবারে ভিন্ন।শিপরা নামের পিঁপড়া মেয়ের প্রধান চরিত্র একটা পিঁপড়া। পিঁপড়াদের সুখদুখের গল্প আছে তাতে। কাজেই এই গল্পে কল্পনা প্রধান। কিন্তু পিঁপড়াদের ওপরে লেখা বিজ্ঞানের বইয়ের সাহায্য নিয়ে এই কাহিনি লেখা হয়েছে। প্রতি বৃহস্পতিবার রাতে আমাদের বাসায় চোর আসে-- কিশোরেরা খুব পছন্দ করেছিল।
কারণ, কাহিনির অভিনবত্ব আর হাস্যকৌতুক। ভিনগ্রহের ক্রিকেটার আবার সায়েন্স ফিকশন। পড়লে কান্না আসে। বাগানবাড়ি রহস্য থ্রিলার এবং গোয়েন্দা গল্প। মোটকু মামার গোয়েন্দা অভিযান গোয়েন্দা গল্প হলেও হাসির। ছোটরা যেদিন বাড়ির কর্তা ভারি মজার গল্প। দুষ্টু মেয়েদের দল ফুটবলার কিশোরীদের সংগ্রাম আর বিজয়ের কাহিনি।
কিশোরদের হাতে সাতটি গল্প একসঙ্গে তুলে দিতে পারি আমরা আনন্দিত।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।