| বইয়ের নাম | গুড্ডুবুড়ার চালাকি |
|---|---|
| ক্যাটাগরি | Kids & Children's |
| লেখক | আনিসুল হক |
| প্রকাশনা | ratul granthoprokash |
| পৃষ্ঠা সংখ্যা | 16 |
| সংস্করণ | 2016 |
| ভাষা | Bangla |
গুড্ডুবুড়াকে নিয়ে হয়েছে যত মুশকিল । গুডুবুড়া খায় না । না খেলে কী হয়? বুদ্ধি কমে যায়। গুড্ডুবুড়ার বুদ্ধিও গেছে ভীষণ কমে । একদিনের কথা। সে ছবি আঁকছে। এ সময় তার বাবার মোবাইল ফোনটা দেখে তার মনে হল, এটাতে তো সুন্দর ছবি আঁকা যায়! সে মোবাইল ফোন সেটের গায়ে রং পেনসিল দিয়ে ঘষতে লাগল । নাহ, ভালো করে দাগ বসছে না। সে রংতুলি নিয়ে মোবাইল ফোনে ছবি আঁকার চেষ্টা করল। একটু বার মনে হল, না, কিছুই হয়নি। বরং মোবাইল ফোনটা পরিষ্কার থাকলে ভালো হত। সে তখন ভাবল, ফোনটাকে গোসল করাতে হবে। সে বাথরুমে গিয়ে মোবাইল ফোনটাকে ভিজিয়ে তার উপরে সাবান মাখাতে লাগল । বাবার তখন ফোন করার দরকার পড়ল । বাবা বললেন, “এই, আমার ফোনটা তো খুঁজে পাচ্ছি না । কোথায় যে রাখলাম।'
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।