| বইয়ের নাম | গুড্ডুবুড়াদের বাড়িতে আর চোর আসে না |
|---|---|
| ক্যাটাগরি | Kids & Children's |
| লেখক | আনিসুল হক |
| প্রকাশনা | chandradip |
| পৃষ্ঠা সংখ্যা | 16 |
| সংস্করণ | 2019 |
| ভাষা | Bangla |
গুড্ডুবুড়াদের বাড়িতে মুরগি ডিম দিল। তারপর সেই মুরগি বাচ্চা ফোটাল ৮টা। একদিন খুব গরম পড়েছে। গুড্ডুবুড়া ঘেমে একাকার। সে গেল বারান্দায়। গিয়ে দেখে, মুরগিটা ঝিমোচ্ছে। মুরগির বাচ্চাগুলো পানি খাওয়ার জন্য বাটিতে ঠোঁট নামিয়েছে। আহা, গরমে কষ্ট পাচ্ছ বলে গুড্ডুবুড়া একটা মুরগির বাচ্চা ধরে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিল। আরও নেবে বলে আসতেই মা মুরগি ওর হাতে দিল ঠোকর। ও ভয়ে পালিয়ে এল। মুরগির বাচ্চাটা মারা গেল ফ্রিজে। তাই নিয়ে গুড্ডুবুড়ার কী কান্না। সে তো ভালো করতে চেয়েছিল। খারাপ হয়ে গেল যে...
ওদের বাড়িতে কোনো পাহারাদার নেই। গরমের দিন। জানালা না খুলে ঘুমোনো যায় না। কিন্তু জানালা খুলে ঘুমালে প্রায়ই ওদের বাড়িতে চোর আসে। একবার তো ওর দাদিমার কানে হাত দিয়ে কানের দুল পর্যন্ত খুলে নিয়ে গিয়েছিল। কী করা যায়। চোরটাকে তো ধরতে হবে। গুড্ডুবুড়া একটা ইঁদুর ধরা কল জানালার কাছে টেবিলের ওপরে রেখে দিল। বাইরে থেকে দেখা যায় না। রাতের বেলা ফল ফলল মারাত্মক। জানালায় চোর এসে যেই-না হাত দিয়েছে, অমনি ইঁদুরের কল তার হাত ধরল কামড়ে। চোরটা হাত টানতেই আরও ব্যথা লাগছে। ততক্ষণে বাড়ির সবাই জেগে উঠেছে। চিৎকার চেঁচামেচিতে রাস্তার পাহারাদারেরা ছুটে এল। এরপর থেকে গুড্ডুবুড়াদের বাড়িতে আর চোর আসে না...
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।