banner image
14% ছাড়
img

প্রবন্ধ-সমগ্র (হার্ডকভার) hardcover

লেখক: মোতাহের হোসেন চৌধুরী

৳800.00 ৳ 688.00 ইনস্ট্যান্ট ৳ 112.00 সেভ করুন (14% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Literature & Fiction

প্রকাশনী: Nabajuga Prokashani

সংস্করণ: 2019

সাব ক্যাটাগরি: Research, Essays and Criticisms on Language

পৃষ্ঠা সংখ্যা: 504


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম প্রবন্ধ-সমগ্র (হার্ডকভার)
ক্যাটাগরি Literature & Fiction
লেখক মোতাহের হোসেন চৌধুরী
প্রকাশনা Nabajuga Prokashani
পৃষ্ঠা সংখ্যা 504
সংস্করণ 2019
ভাষা

ভূমিকা

সমাজ ও রাষ্ট্রের কোনো আনুকূল্য না পেয়েও মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩- ১৯৫৬) জীবদ্দশায় পরিচিত মণ্ডলে এবং সাধারণ পাঠকদের মধ্যে বিশেষ শ্রদ্ধাভাজন ছিলেন। যদি নূন্যতম আনুকূল্য পেতেন তা হলে জীবনকালেই তাঁর দু'চারটি বই প্রকাশিত হতো। মৃত্যুকালে তাঁর কোনো প্রকাশিত গ্রন্থ ছিল না। দেশের সাহিত্য- সমাজে তাঁর অসামান্য দাপট ছিল না, অনন্যসাধারণ মেধাবীও তিনি ছিলেন না কিন্তু অধিকারী ছিলেন তিনি আকাশের মতো উদার এক নিষ্কলুষ অন্তঃকরণের। তাঁর মতো নির্মল হৃদয়ের অধিকারী মানুষ তাঁর সমসাময়িক লেখকদের মধ্যে আর একজনও ছিলেন বলে জানা যায় না ।

সাহিত্যজীবনের নানা পর্যায়ে মোতাহের হোসেন চৌধুরী একাধিক নামে ...পত্রপত্রিকায় লিখেছেন, যেমন-মোতাহের হোসেন বি. এ, সৈয়দ মোতাহের হোসেন চৌধুরী বি. এ, মোতাহের হোসেন চৌধুরী এম. এ, মোতাহের হোসেন চৌধুরী প্রভৃতি । শেষ জীবনে শুধু মোতাহের হোসেন চৌধুরীই লিখতেন। চাকরি-বাকরিসংক্রান্ত ও ব্যক্তিগত কোনো প্রয়োজনে তিনি তাঁর পিতৃদত্ত নাম সৈয়দ মোতাহের হোসেন চৌধুরী লিখতেন ৷

তাঁর পৈত্রিক বাড়ি নোয়াখালী জেলার রামগঞ্জ থানার কাঞ্চনপুর গ্রামে । তাঁর পিতা সৈয়দ আবদুল মজিদ চৌধুরী ছিলেন একজন সাব-রেজিস্ট্রার। খ্রিস্টীয়-ব্রিটিশ ঔপনিবেশিক যুগে এটি ছিল সম্মানজনক চাকরি। তাঁদের পারিবারিক সূত্র থেকে জানা যায়, ফিরোজ শাহের রাজত্বকালে শাহ সৈয়দ আহমদ তনুরী ওরফে শাহ মিরান নামে একজন সুফি সাধক ইরাক থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই উপমহাদেশে আসেন । শাহ মিরান ছিলেন গাউসুল আজম হজরত সৈয়দ আবদুল কাদির জিলানীর বংশধর। শাহ মিরান ছিলেন শাহ মখদুমের সহোদর। শাহ মিরানের কন্যার দিক থেকে অধঃস্তন পুরুষ মোতাহের হোসেনের পিতামহ সৈয়দ মোহাম্মদ ইসমাইল চৌধুরী ছিলেন একজন ছোটো জমিদার। জমিদারি ছিল বলে তাঁদের নামের শেষে 'চৌধুরী' যুক্ত হয়। উল্লেখযোগ্য যে, শাহ মিরানের মাজার এখনো কাঞ্চনপুর চৌধুরী-বাড়িতে রয়েছে।

মোতাহের হোসেনের মাতামহ মৌলবী আশরাফ উদ্দিন আহমদের বাসভবন ছিল কুমিল্লা শহরের ‘দারোগা-বাড়ি'। তাঁর মা ফাতেমা বেগম কাঞ্চনপুর স্বামীর বাড়িতে না থেকে কুমিল্লায় পিতৃগৃহেই থাকতেন । এই ‘দারোগা-বাড়ি'তেই ১৯০৩ সালে মোতাহের হোসেনের জন্ম। তাঁর জন্ম-তারিখ এখন পর্যন্ত কোথাও উল্লেখ করা হয় নি। তাঁর নিজের হাতে লেখা পুরনো কাগজপত্র ঘেঁটে আমি উদ্ধার করতে পেয়েছি তাঁর জন্ম- তারিখ : ১ এপ্রিল ১৯০৩ ৷...

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।